
মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, মেলায় প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় মাছ সংগ্রহ করে আনা হয়েছে। লক্ষাধিক লোকের সমাগমে এ মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠে। বুধবার (১৫ জানুয়ারি) থেকে এ মেলা শুরু হয়েছে। শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।
মাছের মেলা পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান প্রমুখ। মেলা উদযাপন কমিটির সভাপতি ও পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ বলেন, সকলের আন্তরিকতায় মেলা সুষ্ঠুভাবে উদযাপন করা হচ্ছে। মেলা কমিটির পক্ষ থেকে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক রাখা হয়েছে।
প্রসঙ্গত, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন পালের জন্মভূমি হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে প্রতিবছর ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। হবিগঞ্জের বিভিন্ন উপজেলাসহ মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, ও ব্রাহ্মণবাড়িয়া থেকে নানা বয়সী লোকজন এ মেলায় অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



