Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তার স্বপ্ন সত্যি হয়েছিল মাত্র কয়েক ঘণ্টার জন্য। এক রাতের জন্য কোটিপতি হয়েও ফের আগের অবস্থাতেই ফিরতে হল এক ব্যক্তিকে।

মার্কিন নাগরিক ক্রিস উইলিয়ামসন মাঝেমধ্যেই নিজের ভাগ্য পরীক্ষা করতে ক্রিপ্টো মার্কেটে টাকা বিনিয়োগ করতেন। তবে তা যৎসামান্যই। গত ১৬ জুন সে রকমই নিজের ভাগ্য পরীক্ষা করতে ক্রিপ্টো মার্কেটে মাত্র ২০ ডলার বিনিয়োগ করেছিলেন কয়েনবেস অ্যাপের মাধ্যমে। পর দিন সকালে ক্রিস ঘুম থেকে উঠে দেখেন তার অ্যাকাউন্টে ১১৪১৫০১৫৬৪৪৩৮ ডলার জমা পড়েছে।

ক্রিস বলেন, “তখন মনে হয়েছিল স্বপ্ন দেখছি না তো?” ফের অ্যাকাউন্টটা ভাল করে দেখেন তিনি। না, কোনও স্বপ্ন নয়, রাতারাতি তিনি এই বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন।

তবে তার সেই আনন্দ, উচ্ছ্বাস যে ক্ষণস্থায়ী হবে এবং তাকে যে আগের অবস্থাতেই ফিরে যেতে হবে সেটা ভাবতে পারেননি ক্রিস। রাতারাতি কোটিপতি হয়েছিলেন ঠিকই, কিন্তু তার ‘জেতা’ টাকা কয়েনবেস-এর কাছে দাবি করতেই ছবিটা পুরো বদলে যায়। কয়েনবেস ক্রিসকে জানিয়ে দেয়, এই টাকা তার নয়। প্রযুক্তিগত ত্রুটির জন্য তার অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা ঢুকেছে। অতএব তিনি ওই টাকা দাবি করতে পারেন না।

যে স্বপ্ন ক্রিস রোজ দেখতেন, সেই স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবটা তার ক্ষণস্থায়ীই হল। রাতারাতি কোটি টাকার মালিক হয়েও দিনে শূন্য হাতেই ফিরতে হল ক্রিসকে।

ক্রিস জানিয়েছেন, তিনি যদি এই টাকা পেতেন, তা হলে কিছু টাকা মানুষের সেবার কাজে লাগাতেন। বোনের বাড়ির ঋণ শোধ করতেন। একটা দাতব্য চিকিৎসালয় খুলতেন।

সূত্র: আনন্দবাজার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.