নিজস্ব প্রতিনিধি: বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মো. এনামুল হাসান তাসনিম

Advertisement

শনিবার (২ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পত্রে এ কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এনামুল হাসান তাসনিম। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত তাসনিমের নেতৃত্বে মহানগর ছাত্রদল আরও গতিশীল হবে বলে নেতাকর্মীদের প্রত্যাশা। একই কমিটিতে সদস্য সচিব করা হয়েছে মো. নাভিদ রহমান খান (তুষার) কে। এছাড়াও সংগঠনকে শক্তিশালী ও কার্যক্রম বেগবান করতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের কথা বলা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

নতুন কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে আহ্বায়ক হিসেবে মো. এনামুল হাসান তাসনিমের নাম ঘোষণার পর তার সমর্থক ও সহকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব বরিশাল মহানগর ছাত্রদলকে আরও সুসংগঠিত করে আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ

যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠানো চালকদের নিয়ে নতুন সিদ্ধান্ত

এ বিষয় মো. এনামুল হাসান তাসনিম গণমাধ্যমকে জানান, “আল্লাহপাক এর কাছে অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি, মহান আল্লাহর রহমতে, আমরা দীর্ঘ ১৭ বছর হাসিনার ফ্যাসিবাদের করালগ্রাস থেকে বেঁচে এ পর্যন্ত আসতে পেরেছি, সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের পর চব্বিশের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসীকে ফ্যাসিজমের হাত থেকে মুক্ত করতে পেরেছি।” তিনি আরও বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমানের যে ভিশন, ৩১ দফার আলোকে মানবিক ও সাম্য বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.