নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: অতীতের ধারাবাহিকতায় এবারও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অধিকার করেছে টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা

এবারও আলিমে শীর্ষে টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদরাসা

Advertisement

এ মাদরাসা থেকে এক হাজার ৩১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮৬ জনই জিপিএ-৫ পেয়েছেন। ঈর্ষণীয় এই ফলাফলে মাদরাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরিচর্যা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়ায় ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র-শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ২০২৪-২৫ সেশনে আলিম প্রথম বর্ষে প্রায় ১৯০০ ছাত্র-ছাত্রী তা’মীরুল মিল্লাত মাদরাসায় ভর্তি হন।

অল্প বয়সেই ধরেছিল সংসারের হাল, সেই মিরাজকে হারিয়ে দিশেহারা পরিবার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google