Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার আমিরাতে যাচ্ছেন নেতানিয়াহু
আন্তর্জাতিক

এবার আমিরাতে যাচ্ছেন নেতানিয়াহু

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 25, 2020Updated:November 25, 20202 Mins Read

নেতানিয়াহু

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: এবার সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আনাদোলু এজেন্সির।

তবে সৌদি সফরে ব্যাপক গোপনীয়তা বজায় রাখা হলেও আমিরাত বা বাইরাইনের ক্ষেত্রে এ ধরনের কোনও রাখঢাক থাকছে না।

মঙ্গলবার ইসরায়েলের সরকার সমর্থক একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যের এ দুইটি দেশে ঐতিহাসিক সফরে যাচ্ছেন নেতানিয়াহু।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মধ্যপ্রাচ্যে সৌদি বলয়ের দেশ আমিরাত ও বাহরাইন। নেতানিয়াহুর এ সফর হবে দেশ দু’টিতে ইসরায়েলের কোনও প্রধানমন্ত্রীর প্রথম প্রকাশ্য সফর।

সফরে আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ (এমবিজেড) এবং বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে সাক্ষাত করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের দুই দেশে নেতানিয়াহুর সফরসূচি চূড়ান্ত করতে এখন ব্যস্ত সময় পার করছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর।

এর আগে রবিবার সৌদি আরব সফর করেন নেতানিয়াহু। গোপন এ সফরে এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। এছাড়া সৌদি সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন এসব বৈঠকে উপস্থিত ছিলেন।

ইসরায়েলের খান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও জানিয়েছে, সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বহুল আলোচিত নিওম সিটিতে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, সৌদি আরবসহ আরও বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। তবে ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে না পারায় এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মধ্যেই সৌদি সফরে গিয়ে যুবরাজের সঙ্গে বৈঠকে মিলিত হন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ জানিয়েছে, এভিয়েশন ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, একটি ব্যক্তিগত জেট বিমান নিয়ে ইসরায়েলের তেল আবিব থেকে সৌদি আরবের নিওম শহরে পৌঁছান নেতানিয়াহু। রবিবার সেখানেই যুবরাজ এমবিএস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাক্ষাতের কর্মসূচি নির্ধারিত ছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি দুই ঘণ্টার মতো নিওমে অবস্থান করে। হারেৎজ জানিয়েছে, এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য একাধিক বার এই জেট বিমানটি ব্যবহার করেন নেতানিয়াহু।

এমন সময়ে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে সিরিজ সফরে যাচ্ছেন যখন হোয়াইট হাউসে বিশ্বস্ত মিত্র ট্রাম্পকে হারালো ইসরায়েল। মূলত ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবেই আমিরাত ও বাহরাইনের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক স্থাপনে সমর্থ হয় ইসরায়েল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

July 22, 2026
মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

July 22, 2026
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026

Latest News

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa