Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামী ২৭ জানুয়ারি নারায়ণগঞ্জে এক ওয়াজ ও দোয়া মাহফিলে আসছেন মুফতী মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী। একই মঞ্চে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তাহেরীর ওয়াজের মধ্যে যেসকল শব্দ চয়ন করে সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন সেগুলোর মধ্যে অন্যতম ‘বসেন বসেন, বইসা যান’, ‘আপনারা খাবেন? ঢেলে দেই? ঢেলে দেই?, ‘ভাই পরিবেশটা সুন্দর না’, ‘কোনো হইচই আছে?’, ‘আমি কি কাউকে গালি দিয়েছি?’,‘আমিতো ভালা না ভালা লইয়া থাইকো’।

অপর দিকে বেশ আলোচিত ও সমালোচিত আওয়ামী লীগের প্রভাবশালী রাজনীতিবিদ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শামীম ওসমানের দেয়া বিভিন্ন সময়ে বক্তব্যের বেশ কিছু শব্দও স্যোশাল মিডিয়াতে ভাইরাল হয়, ‘খেলা হবে’, ‘৮০ রাকাত নফল নামাজ পড়ি’ কিংবা ‘তাহাজ্জুদ কাজা করি না’।

শামীম ওসমান বরাবরই মিডিয়ার ফোকাসে থাকেন। দেশের যে প্রান্তেই তিনি উপস্থিত হন, সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। সম্প্রতি সিলেটেও তাই হয়েছিলো। দেখা যা অনেক মন্ত্রী উপস্থিত থাকার পরেও মিডিয়ার নজর থাকে শামীম ওসমানের দিকেই।

এদিকে, আলোচিত শামীম ওসমান ও তাহেরী হুজুরের এক মঞ্চে উপস্থিতির ওয়াজ মাহফিলের পোস্টার প্রচারনার পর এ নিয়ে বেশ কৌতুহলী সবাই। অধীর আগ্রহে কি বলবেন দুই জনে সেই দিন।

আয়োজনের ব্যাপারটি নিশ্চিত করেছেন ওয়াজ ও দোয়া মাহফিলটির সার্বিক সহযোগীতা ও পরিচালনাকারী ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুল ইসলাম।

তার দাবি, ‘আগামী ২৭ জানুয়ারি (বুধবার) ফতুল্লার কায়েমপুরের ফয়জুননেছা রোমান নূরানী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’

জানা গেছে, ৩ দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনেই প্রধান বক্তা হিসেবে গিয়াসউদ্দিন আত তাহেরী ও প্রধান অতিথি হিসেবে একেএম শামীম ওসমান উপস্থিত থাকবেন।

২য় দিনে (২৮ জানুয়ারি) উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওলানা হাফেজ কাজিমুদ্দিন ও ৩য় দিনে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি ড. সাইয়্যাদ মুহাম্মদ এনায়েতুল্লা আব্বাসী ওয়া সিদ্দিকী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.