
স্থানীয় লোকজন ও ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ইউএনও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। রবিবার (১৯ এপ্রিল) বিকালে ওই গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মাঠকর্মী গিয়ে ওই বৃদ্ধকে নামে মাত্র চিকিৎসা দিয়ে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, রবিবার হাসপাতাল থেকে যে সকল ডাক্তাররা এসেছিলেন তারা ঐ বৃদ্ধর কাছেও যায়নি। দূর থেকেই ওষুধ দিয়ে চলে গেছে।
সোমবার ইউএনও আসিফ আনাম সিদ্দিকী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরদার মো. মিলন মাহমুদ একটি চিকিৎসা দল (মেডিক্যাল টিম) নিয়ে সেখানে উপস্থিত হন। বৃদ্ধকে সেখান থেকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করান।
ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছি। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠানোর প্রস্তুতি চলছে। ওই বৃদ্ধ কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার পরিচয় বের করতে পারিনি। তবে, স্থানীয়দের সঙ্গে কথা বলে মনে হয়েছে কোনো নৌকা থেকে তাকে নামিয়ে ওই চরে রেখে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে টাঙ্গাইলের সখীপুরে করোনা উপসর্গ থাকায় এক নারীকে জঙ্গলে ফেলে আসার অভিযোগ উঠেছিল পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছিল। এমন অমানবিক আচরণে বিস্ময় প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। পরবর্তীতে ঐ নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



