Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিচ্ছে মিসর
আন্তর্জাতিক

এবার কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিচ্ছে মিসর

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 5, 2021Updated:January 5, 20212 Mins Read

এবার কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিচ্ছে মিসর

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: এবার কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিচ্ছে মিসর। সৌদি আরব কাতারের ওপর আরোপিত স্থল, নৌ ও আকাশপথ অবরোধ তুলে নেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই একই পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিসর। অবরোধের প্রায় সাড়ে তিন বছর পর কাতারের জন্য আবারও আকাশপথ খুলে দিচ্ছে তারা। খবর আল অ্যারাবিয়া এবং আল জাজিরার।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সৌদির মালিকানাধীন আল অ্যারাবিয়া টেলিভিশন।

তবে সীমান্ত খোলার আগেই বেশ কিছু দাবি-দাওয়া পূরণ করতে হবে বলে শর্ত দিয়েছে মিসর। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, ৪১তম জিসিসি সম্মেলনে যোগ দিতে সৌদি যাচ্ছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি। ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বহুল প্রত্যাশিত এ সম্মেলনে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ভূরাজনৈতিক দ্বন্দ্ব নিরসনে নতুন একটি চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত রোববার কাতারের ওপর সৌদির অবরোধ তুলে নেওয়ার কথা জানান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে আল-সাবাহ বলেন, কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

সন্ত্রাসবাদে সমর্থন ও ইরান-ঘনিষ্ঠতার অভিযোগে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের সীমান্ত।

তাদের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে কাতার। এই সংকট সমাধানে বিবাদমান দেশগুলোর ভেতর মধ্যস্থতার চেষ্টা করছে কুয়েত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa