জুমবাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথমস্থান অর্জন করেছেন মানবিক বিভাগ থেকে আসা রাফিদ হাসান সাফওয়ান। তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

Advertisement

ভর্তি পরীক্ষার তার স্কোর ৮৫ দশমিক ৫, মোট স্কোর ১০৫ দশমিক ৫। সাফওয়ান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। এর আগে গত ২৪ অক্টোবর প্রকাশিত ‘খ’ ইউনিটের পরীক্ষায়ও তিনি প্রথম হয়েছিলেন।

এছাড়া এই ইউনিটে আরো প্রথম হয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নুরে আলম সাফি। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮০ দশমিক ৭৫। তার মোট স্কোর ১০০ দশমিক ৭৫। তিনি ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী মো. ইমন হোসাইন। তিনি ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।

আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ‘ঘ’ ইউনিটে ১৫৭০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। এরমধ্যে অংশগ্রহণ করেছেন ৮১ হাজার ৭ জন। পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) গিয়ে ফলাফল দেখতে পারবেন অথবা রবি, এয়ারটেল, টেলিটক বা বাংলালিংক নম্বর থেকে DU GHA < roll no> টাইপ করে ১৬৩২১ এসএমএস করে ফলাফল জানতে পারবে।

শিক্ষার্থীরা ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর বিষয় পছন্দক্রম পূরণ করবে। কোটায় আবেদনকৃতরা ২৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করে তা যথাভাবে পূরণ জমা দেবে। ফলাফল নিরীক্ষণের জন্য ১ হাজার টাকা জমা দিয়ে ২৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।

ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ফলাফল প্রকাশ, ৯০ শতাংশ ফেল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.