
মমতার বিপুল জয়ে আগেই শুভেচ্ছার সৌজন্য বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় তিনি মমতার নতুন সরকারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। যদিও ফোন করে অভিনন্দন জানাননি। এবার মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করে সৌজন্য দেখালেন মমতা।
বুধবার টুইট করে মমতা লেখেন, শুভেচ্ছা জানানোর জন্য মোদিজিকে ধন্যবাদ। আশা করি, বাংলার উন্নতির জন্য কেন্দ্র সবরকম সহযোগিতা করবে। করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা কেন্দ্রের পাশে আছি। অন্যান্য চ্যালেঞ্জের মাঝেই একসঙ্গে এই ভাইরাসকে হার মানাতে হবে। আর এভাবেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সুসম্পর্কের নয়া নজির গড়তে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



