Advertisement

জুমবাংলা ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল গোটা ভারত। রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রসমাজ। পুলিশের বাড়াবাড়ি সে বিক্ষোভে যেন ঘি ঢেলে দিয়েছে।

এবার নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে খোদ রাজধানী দিল্লিতে কার্তিক মেহের নামের এক যুবক নিজের শরীরের আগুন দিয়ে আত্মাহুতি দেওয়ার চেষ্টা করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, বুধবার সন্ধ্যায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাষ্ট্রপতি ভবনের অদূরে ইন্ডিয়া গেটের সামনেই।

চিকিৎসকরা জানান, ওই যুবকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। তবু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ২৫ বছর বয়সী এক যুবক ইন্ডিয়া গেটের সামনে এসে গায়ে আগুন দেন। তাৎক্ষণিক তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওডিশার বাসিন্দা কার্তিক মেহারকে গায়ে আগুন দেওয়ার আগে নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে দেখা যায়। তবে ওই যুবক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোনো স্লোগান দেননি বলে দাবি পুলিশের।

সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন পাস করে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এতে বলা হয়েছে- মুসলিম ছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ব্যাপক বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে ভারত। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অগ্নিগর্ভ হয়ে উঠে। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী নয়াদিল্লিসহ গোটা ভারতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.