
ইতোমধ্যে ঘূর্ণিঝড় ‘কিয়ার’ এর প্রভাবে গোয়ায় বেশ কিছু গাছ উপড়ে পড়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
অন্যদিকে, আগামী ১-৩ নভেম্বর থাইল্যান্ডের উপকূলবর্তি সমুদ্র হয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মিয়ানমারের উপকূলে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। আর আগামী ৬ থেকে ৭ নভেম্বরের মধ্যে সেটি আন্দামান সাগর হয়ে ভারতের উপকূলবর্তী অঞ্চলে পৌঁছাতে পারে।
তবে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানবে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে।
এছাড়া এটি হবে এবছরে বঙ্গোপসাগরে প্রথম ঘূর্ণিঝড়।
অন্যদিকে গত দু-তিন দিন একটানা বৃষ্টির প্রভাবে জেরবার হয়েছে দক্ষিণবঙ্গ। তবে, শনিবার সকাল থেকেই ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরেছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের নিম্মচাপ। রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘহীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



