
দেশটির সংবাদমাধ্যম এই সময় জানায়, এলাকাবাসী দেখেন এক যুবক পাইপ বেয়ে চারতলা বাড়ির একটি ফ্ল্যাটে প্রবেশের চেষ্টা করছেন। তারা চিত্কার করতেই ছাদে উঠে লুকানোর চেষ্টা করেন ওই যুবক।
কিন্তু তাতে বিপদ আরও বাড়ে। চোর ভেবে তাকে মারধর করে বাড়ির লোকজন। পরে খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ এসে ওই যুবকের সঙ্গে কথা বলে জানতে পারে তিনি চোর নন। চারতলায় নিজের বান্ধবীর ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। এর আগেও এভাবে পাইপ বেয়ে প্রেমিকার সঙ্গে তিনি দেখা করেছেন বলে জানান।
অবশ্য এ ঘটনায় পরে স্পাইডারম্যান প্রেমিকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



