Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নাম বদলের তালিকায় এবার হয়ত যোগ হবে ভারতের আগ্রার নাম। এলাহবাদের নাম বদলে প্রয়াগরাজ রেখেছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। বদলানো হয়েছে ফৈজাবাদের নামও। এবার তাজমহল শহর আগ্রার নামও বদলাতে চাইছে যোগী সরকার।

উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী এই শহরের নতুন নাম রাখা হতে পারে ‘অগ্রবন’। তবে, শহরের নাম পরিবর্তনের বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে উত্তরপ্রদেশের আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত নেবে তারা।

উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে এই বিষয়ে জানান হয়, আম্বেদকর বিশ্ববিদ্যালয়য়ের ইতিহাস বিভাগকে শহরের নতুন নামকরণের আগে আগ্রা নামটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শহরের নাম পরিবর্তন প্রসঙ্গে আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক অধ্যাপক জানান, ‘আমাদের কাছে বিস্তারিতভাবে আগ্রার নামকরণের ইতিহাস জানতে চাওয়া হয়েছে।আমরা সেই রিপোর্ট শীঘ্রই সরকারের হাতে তুলে দেব’।

বিজেপির হিন্দুত্বের ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জায়গার নাম পরিবর্তন করে চলেছেন। তার আমলেই এলাহবাদ শহরের নাম বদলে রাখা হয় প্রয়াগরাজ। ফৈজাবাদ জেলার নাম বদলে রাখা হয় অযোধ্যা। নাম পরিবর্তনের ক্ষেত্রে বাদ যায়নি রেলস্টেশনও। মুঘলসরাই স্টেশনের নাম বদলে হয়ে যায় দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এবার প্রাচীন শহর আগ্রার নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার।

নাম পরিবর্তনের এই পরিকল্পনায় অখুশি আগ্রার বাসিন্দা থেকে টুরিস্ট গাইডরা। এই প্রসঙ্গে একজন গাইড জানান, ‘আগ্রা আর তাজমহল সমার্থক। তাজমহল বলতেই লোকের মুখে আগ্রা নামটা চলে আসে। এবারে যদি নাম পরিবর্তন হয় তবে আমাদের ব্যবসা মার খেতে পারে।’

দলীয় সূত্রের খবর বহু বিজেপি নেতাই মনে করেন, প্রাচীনকালে এই শহরের নাম ছিল অগ্রবন। কিন্তু পরবর্তীতে মুঘলদের আমলে হারিয়ে যায় এই নামটি। তাই এই নামের পরিপূর্ণ যুক্তি খুঁজতেই এখন ইতিহাস বই তন্ন তন্ন করে খুঁজে চলেছে যোগী সরকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.