
মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং জানিয়ে দিয়েছেন চীন আমেরিকার এ পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। মন্ত্রী বলেন, চীনও আমেরিকার বিভিন্ন ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে।
ব্র্যান্ডস্টাডকে ঝেং আরো জানান, চীনর শিনজিয়াং ও তিব্বত অঞ্চল এবং দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে ‘খারাপ আচরণ’ করেছে। এসব বিষয়ে এর চেয়ে বেশি হস্তক্ষেপ করার ব্যাপারে চীনা মন্ত্রী ওয়াশিংটনকে সতর্ক করে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



