আন্তর্জাতিক ডেস্ক :এবার যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটনে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেটনের পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

Advertisement
ডব্লিউএইচআইও-টিভির বরাত দিয়ে ডেইলি মেইল জানায় ডেটনের ওরেগনে নেড পেপারস বারে এ হামলার ঘটনা ঘটেছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ ও ছবিতে দেখা গেছে, ওই বারের বাইরে জরুরি সেবার গাড়ি ও চিকিৎসকেরা অবস্থান করছেন।পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১ টা ২২ নাগাদ এ হামলার ঘটনা ঘটে।

মিয়ামি ভ্যালি হাসপাতালের মুখপাত্র জানান, তাদের হাসপাতালে আহত ১৬ জনকে ভর্তি করা হয়েছে। কিন্তু আহতদের অবস্থা কেমন তা তিনি জানান নি।

হামলাকারী দুইজনের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। আরেক হামলাকারী পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত হয়েছে। রবিবার টেক্সাসের এল পাসো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২৬ জন। এই হামলার কয়েক ঘন্টার মধ্যে দ্বিতীয় এ হামলার ঘটনা ঘটলো বলে খবরে বলা হয়েছে।

তথ্যসূত্র : ডেইলি মিরর, ডব্লিউএইচআইও-টিভি, ডেটন ডেইলি নিউজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google