Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার সব দেশের ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য দ্বার খুলছে সিঙ্গাপুর
আন্তর্জাতিক

এবার সব দেশের ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য দ্বার খুলছে সিঙ্গাপুর

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 15, 2020Updated:December 15, 20202 Mins Read

এবার সব দেশের ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য দ্বার খুলছে সিঙ্গাপুর

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: এবার সব দেশের ব্যবসায়িক কর্মকর্তা ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন ভ্রমণকারীদের জন্য দ্বার খুলছে সিঙ্গাপুর। ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য পৃথক ট্রাভেল লেন বা ভ্রমণপথ চালু করছে দেশটি। মঙ্গলবার দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী চান চুন সিং ফেসবুকের এক পোস্টে একথা জানিয়েছেন। খবর সিএনএন’র।

তিনি বলেছেন, ‘কানেক্ট সিঙ্গাপুর’ কর্মসূচির আওতায় বিশেষ এই ট্রাভেল লেন চালু হতে যাচ্ছে। এর আওতায় সব দেশ থেকেই সীমিত সংখ্যক ব্যবসায়িক কর্মকর্তা ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন ভ্রমণকারীদের সর্বোচ্চ ১৪ দিন সিঙ্গাপুরে থাকার অনুমতি দেয়া হবে।

২০২১ সালের জানুয়ারির মাঝামাঝি এ কর্মসূচি শুরু হবে বলেও জানিয়েছেন সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী। এর জন্য কঠোর স্বাস্থ্যবিধি ও পরীক্ষার প্রোটোকল অনুসরণ করা হবে।

তিনি জানান, ব্যবসায়িক ভ্রমণকারীদের কানেক্ট সিঙ্গাপুর কর্মসূচির আওতায় বিশেষায়িত ভবনে থাকতে হবে। নিয়মিত চেকআপ এবং সবধরনের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে হবে।

বিশ্বব্যাপী সিঙ্গাপুরের সুনাম বৃদ্ধি এবং করোনাভাইরাস মহামারির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে এ কর্মসূচি শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন চান চুন সিং।

কানেক্ট সিঙ্গাপুর কর্মসূচির আওতায় ভ্রমণকারীদের দেশছাড়ার আগেও বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সিঙ্গাপুর ভ্রমণের আগে অন্তত ১৪ দিনের মধ্যে তিনি অন্য কোনও দেশ থেকে ফিরলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এছাড়া, বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে হবে তাকে।

তবে, সিঙ্গাপুর প্রবেশের পর ভ্রমণকারীদের জন্য কোনও কোয়ারেন্টাইন নির্দেশনা বা চলাচলের ওপর বিধিনিষেধ থাকছে না।

অবশ্য, কোনওভাবে যদি নগররাষ্ট্রটিতে করোনার সংক্রমণ বেড়ে যায়, তাহলে এ কর্মসূচি বাতিল করা হতে পারে।

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় কিছদিন আগেই হংকং-সিঙ্গাপুরের মধ্যে ‘ট্রাভেল বাবল’ চালু স্থগিত করা হয়েছে। এটি চালু হলে এশিয়ার দুই প্রধান বাণিজ্যকেন্দ্রের মধ্যে কোয়ারেন্টাইনমুক্ত চলাচলের সুবিধা পাওয়া যেত। গত ২২ নভেম্বর উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টা আগে স্থগিত করা হয় এ পরিকল্পনা।

শুরু থেকেই মহামারি নিয়ন্ত্রণে সাফল্য দেখানো সিঙ্গাপুরে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৩২৫ জন, মারা গেছেন মাত্র ২৯ জন। হংকংয়ে ৭ হাজার ৬২৪ আক্রান্ত হলেও মারা গেছেন অন্তত ১২০ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa