Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এবার সাকিবের বিপক্ষে যে আইনী পদক্ষেপ নিচ্ছে বিসিবি
বিভাগীয় সংবাদ

এবার সাকিবের বিপক্ষে যে আইনী পদক্ষেপ নিচ্ছে বিসিবি

By Sibbir OsmanOctober 26, 2019Updated:October 26, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : ব্যাটে-বলে খেলেই সবসময় শিরোনামে থাকেন সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক সময়টা তার কাটছে মাঠের বাইরের ‘পারফরমেন্স’ নিয়েই! ক্রিকেটারদের তিনদিনের ধর্মঘটের সময়ে প্রতিদিনই আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। সেই ধর্মঘট শেষ। বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে আপাতত ‘শান্তি চুক্তি’। তবে সাকিব আল হাসান এখনো দেশের ক্রিকেটে অব দ্য ফিল্ডে শিরোনামে!
73087190_544667862962822_7928405638667829248_n

Advertisement

তবে সমাধান সূত্রে নয়, সমস্যা নিয়েই সাকিব শিরোনামে!

সর্বশেষ সমস্যা বেঁধেছে সাকিবের গ্রামীণফোনের সঙ্গে বাণিজ্যিক একটি চুক্তি নিয়ে। গ্রামীণফোন সাকিবকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে। বিসিবি বলছে বাণিজ্যিক এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিব যে চুক্তি করেছেন সেটা ঠিক নিয়ম মেনে হয়নি। নিয়ম ভাঙ্গায় সাকিবকে এবং গ্রামীণফোনকে আইনি নোটিশ দিচ্ছে বিসিবি।

আগে জানি গ্রামীণফোনের সঙ্গে সাকিবের এই সাম্প্রতিক চুক্তি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কি বলছেন। তিনি জানিয়েছেন-‘সে (সাকিব আল হাসান) এমন কোন বানিজ্যিক প্রতিষ্ঠানের (কোন টেলিকম কোম্পানি) সঙ্গে বিজ্ঞাপন চুক্তি করতে পারে না। কেন পারে না? সে কথা বিসিবির সঙ্গে তার চুক্তিপত্রে পরিস্কার লেখা আছে।’

সাকিব
গ্রামীণফোনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব আল হাসান

বিস্তারিত ব্যাখ্যায় বিসিবি সভাপতি বলছিলেন-‘টেলিকম সংস্থা রবি আমাদের টাইটেল স্পন্সর ছিল। তখন সেই টাইটেল স্পন্সরশিপের জন্য গ্রামীণফোন অংশও নেয়নি। অথচ সেই সময়টায় গ্রামীণফোন আমাদের কয়েকজন ক্রিকেটারকে এক কোটি দুই কোটি টাকা দিয়ে তাদের প্রতিষ্ঠানের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করে। এর ফলে বিসিবি তিন বছরে প্রায় ৯০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়! কিছু খেলোয়াড় লাভবান হয়, আর বোর্ড পড়ে আর্থিক ক্ষতিতে। এমনটা তো ঘটতে দেয়া যায় না। খেলোয়াড়রা এখন কে কি চুক্তি করবে সেটা বোর্ডকে অবশ্যই কাগজপত্রের মাধ্যমে জানাতে হবে। শুধু তাই নয়, আমাদের চুক্তিপত্রে এটা বলা আছে যে, মন্ত্রণালয়কে না জানিয়ে কোন টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে যেন ক্রিকেটাররা চুক্তি না করে। তাহলে এমন পরিস্থিতিতে আমাদেরকে না জানিয়ে কেন কোন ক্রিকেটার এমন বাণিজ্যিক চুক্তি করবে? আর তার (সাকিবের) এই চুক্তির সময়টা দেখেন? যখন কোন ক্রিকেট ছিল না (ক্রিকেটারদের ধর্মঘটের কারণে) তখনই চুক্তিটা হয়েছে। এটা তো ঔদ্ধত্য! আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। এই বিষয়ে আমরা কাউকে ছাড় দেবো না। অবশ্যই ক্ষতিপূরণটা দাবি করবো। শুধু খেলোয়াড় নয়, আমরা সেই প্রতিষ্ঠান থেকেও ক্ষতিপূরণ চাইবো। আমি সাকিব ও গ্রামীণফোনের এই চুক্তি সম্পর্কে ২৩ অক্টোবর জানতে পেরেছি। তারপর গ্রামীণফোনে কাছে ক্ষতিপূরণ চেয়ে আইনী নোটিশ পাঠিয়েছি। সাকিবকে এই বিষয়ে যথাযথ ব্যাখা দেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। সে যে কোন নিয়ম ভাঙ্গেনি সেটা প্রমাণ করার জন্য সুযোগ তাকে দেয়া হবে। আমাদের কাছে ব্যাপারটাকে মনে হয়েছে, বোর্ডের কোন নিয়ম-কানুন মানি না টাইপের মতো! এমন কিছু হলে আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা নেবো।’

সাকিবের এই চুক্তি সম্পর্কে বিসিবির কেউও কিছুই জানে না। বিসিবি’র প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনও এই সম্পর্কে পুরোদুস্তর অজ্ঞ-‘গ্রামীণফোনের সঙ্গে সাকিবের এই চুক্তি সম্পর্কে আমরা মোটেও অবগত নই। সাধারণত জাতীয় দলের স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এমন কোন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যেতে আমরা খেলোয়াড়দের উৎসাহিত করি না। এখন আমাদের জাতীয় দলের স্পন্সর ইউনিলিভার। কিছুদিনের মধ্যে তাদের সঙ্গে আমাদের চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় যদি কোন খেলোয়াড় কোন টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে তাহলে জাতীয় দলের সঙ্গে সামনের সময়ের জন্য স্পন্সর চুক্তিতে অন্যান্য টেলিকম প্রতিষ্ঠান অংশ নিতে আগ্রহী হবে না।’

বিসিবির এক পরিচালক জানান-বিশ্বকাপের আগে গ্রামীণফোন তামিম ইকবালের সঙ্গে বিপুল অংকের (প্রায় তিন কোটি টাকা) স্পন্সর চুক্তি করতে চেয়েছিল। কিন্তু বিসিবি সেই সময় তামিমকে তেমন চুক্তির জন্য অনুমতি দেয়নি। আর এখন একই ধরনের চুক্তিতে সাকিবকে কেন ছাড় দেবে বিসিবি?

অবশ্যই দিচ্ছে না!

মাঠের বাইরে বিসিবি-ক্রিকেটার লড়াই তাহলে এখনো শেষ হয়নি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

June 25, 2026
Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

June 25, 2026
অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

June 25, 2026

Latest News

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa