Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার সুচির বিরুদ্ধে আর্জেন্টিনার আদালতে মামলা
আইন-আদালত আন্তর্জাতিক স্লাইডার

এবার সুচির বিরুদ্ধে আর্জেন্টিনার আদালতে মামলা

By Protik HossainNovember 14, 2019Updated:November 14, 20192 Mins Read

এবার সুচির বিরুদ্ধে আর্জেন্টিনার আদালতে মামলা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনে রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অং সান সুচিসহ মিয়ানমারের কয়েকজন সামরিক নেতার বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা করেছে রোহিঙ্গা ও লাতিন আমেরিকান মানবাধিকার সংগঠনগুলো।

‘ইউনিভার্স জুরিসডিকশন’ বা ‘বৈশ্বিক বিচার দায়বদ্ধতার’ আওতায় মামলাটি করা হয়েছে। যুদ্ধাপরাধ কিংবা মানবতাবিরোধী অপরাধের মাত্রা যদি ভয়াবহ হয় তবে যেকোনো দেশেই তার বিচার হতে পারে এমন ধারণা থেকে এ আইন করা হয়েছিল। এর আগে আর্জেন্টিনার আদালতে স্প্যানিশ স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর এ আইনের আওতায় বিচার হয়েছিল।

মামলায় বাদীপক্ষের আইনজীবী টমাস ওজিয়া বলেন, ‘অভিযোগে অপরাধী, সহযোগী ও তথ্য গোপনকারীদের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়। আমরা আর্জেন্টিনার মাধ্যমে এটা করছি কারণ অন্য কোথাও এ অভিযোগ করার কোনো সম্ভাবনা নেই।’ এ মামলার পর তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এদিকে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের প্রেসিডেন্ট তুন খিন বলেন, ‘দিনের পর দিন মিয়ানমার সরকার আমাদের উৎখাতে চেষ্টা করে গেছে। আমাদের হত্যা করা হয়েছে কিংবা দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।’

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখেরও বেশি রোহিঙ্গা । সোমবার (১১ নভেম্বর) রাখাইনে রোহিঙ্গা নিপীড়নকে গণহত্যা আখ্যা দিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের কাছে বিচার চায় আফ্রিকার দেশ গাম্বিয়া। নিধনযজ্ঞ পেরিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর প্রথমবারের মতো কোনও দেশ এমন পদক্ষেপ নেয়।

সূত্র : সিএনএন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

July 1, 2026
ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

July 1, 2026
polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

July 1, 2026

Latest News

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa