
প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি সম্প্রতি ইরান থেকে বাহরাইন হয়ে দেশে ফিরেছেন। তবে তিনি সৌদি কর্তৃপক্ষের কাছে প্রকাশ করেননি যে তারা বাহরাইনের আগে ইরান সফর করেছিলেন। আক্রান্তের পরীক্ষা করার জন্য একটি সংক্রমণ নিয়ন্ত্রণ দল পাঠানো হয়েছে। পূর্ব সর্তকতার অংশ হিসেবে আক্রান্তের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবটারিতে পাঠানো হয়েছে।
এদিকে, এই করোনাভাইরাসে আক্রান্ত এখন পর্যন্ত ৬০টি দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বের প্রতিটি জাতির ওপরই হানা দিতে পারে করোনাভাইরাস। আর শিগগিরই এই ভাইরাস থামছে না। আরও বহুদিন এটি বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে। সূত্র : আরব নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



