Advertisement
জুমবাংলা ডেস্ক : যশোরের মনিরামপুরের পর এবার সিরাজগঞ্জের বেলকুচিতে ইউএনও সিফাত-ই-জাহান কর্তৃক ৫ জনকে কান ধরিয়ে উঠবস করানোর ছবি স্থানীয়দের মাধ্যমে ফাঁস হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার ধুকুরিয়া বেড়ায় এ ঘটনা ঘটে বলে মোবাইল ফোনে ইউএনও অকপটে স্বীকার করেন। এ ঘটনার পর জনমনে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ ঘটনার দায় চাপান করোনাভাইরাস প্রতিরোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থাকা পুলিশের একজন এসআইয়ের ওপর।

তিনি বলেন, ওই ৫ যুবক গ্যাদারিং করছিলেন। বিষয়টি আমার নজরে এলে তাৎক্ষণিক কান ধরে উঠবস বন্ধ করি।

এ ব্যাপারে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশীদ শামীম বলেন, বিষয়টি আমি অবগত নই। তবে এমন ঘটনা ঘটে থাকলে তা সঠিক হয়নি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি আইনসিদ্ধ নয়। এ ধরনের ঘটনা ঘটে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সতর্ক করা হবে।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, আদালতের বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। তবে ইউএনও যদি পুলিশের ওপর দায় চাপিয়ে দিয়ে থাকেন সেটি হবে খুবই দুঃখজনক।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধ অভিযানে যশোরের মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন বৃদ্ধকে মাস্ক না পড়ায় কান ধরিয়ে উঠবস করানোর ঘটনায় এসিল্যান্ড সাইয়েমা হাসানকে নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ওই ঘটনার বেশ কয়েকটি ছবি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্তির নির্দেশ দেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ। সূত্র : যুগান্তর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.