Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এমপিও শিক্ষকদের আচরণ বিধিমালার খসড়া প্রস্তুত
জাতীয় শিক্ষা

এমপিও শিক্ষকদের আচরণ বিধিমালার খসড়া প্রস্তুত

By জুমবাংলা নিউজ ডেস্কMay 22, 2024Updated:May 22, 20245 Mins Read

সাব্বির নেওয়াজ : মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয় থেকে গত ২৪ ফেব্রুয়ারি শিক্ষা সফরে যান ৪১ শিক্ষার্থী ও ১৬ শিক্ষক। শিক্ষা সফরে যাওয়ার সময় বাসের মধ্যেই শিক্ষার্থীরা মদপান করে। এ সময় শিক্ষকদেরও মদের বোতলসহ দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এমপিও শিক্ষকদের জন্য আচরণ বিধিমালা হচ্ছে

Advertisement

ওই ভিডিওতে দেখা যায়, শিক্ষা সফরের বাসে শিক্ষক মো. ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে বিদেশি মদের বোতল। মদ ঢালার চেষ্টা করছে কয়েকজন। মদের বোতল হাতে শিক্ষার্থীদের উল্লাসও করতে দেখা যায়। পরে ২৬ ফেব্রুয়ারি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।

এর আগে ৩ ফেব্রুয়ারি মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একটি গানের সঙ্গে শিক্ষকের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড় উঠলে ওই শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য আচরণবিধি না থাকায় একের পর এক ঘটনার জন্ম দিচ্ছেন তারা। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ‘সরকারি চাকুরি বিধিমালা-২০১৮’ এবং ‘সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৭৯’ মেনে চলেন। আচরণবিধি না মানলে সরকারি চাকরিজীবীদের শাস্তি নিশ্চিত করা যায়। তবে দেশে পাঁচ লাখের কাছাকাছি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী শৃঙ্খলা পরিপন্থি অপরাধ করলে তাদের সুনির্দিষ্ট বিধিমালায় শাস্তি দেওয়া যায় না। এবার তাদের জন্য আলাদা বিধিমালা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বছর ক্লাস ফেলে জাতীয়করণ নিয়ে রাজধানীতে আন্দোলনে যোগ দেওয়া শিক্ষকদের বারবার সতর্ক করা হলেও শাস্তি নিশ্চিত করা যায়নি। অনেক শিক্ষক জোর করে তাঁর কোচিংয়ে প্রাইভেট পড়তে যেতে শিক্ষার্থীদের বাধ্য করেন। কেউ কেউ ছাত্রীদের যৌন নির্যাতন করেন।

এ পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আচরণবিধি তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আচরণবিধি ও শৃঙ্খলা বিধিমালা’র খসড়া এরই মধ্যে প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ খসড়া নিয়ে ৫ মে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে সচিবালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব, মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, পরিচালক (মাধ্যমিক) সৈয়দ জাফর আলী ও পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী অংশ নেন।

সভায় অংশ নেওয়া মাউশি পরিচালক (মাধ্যমিক) সৈয়দ জাফর আলী বলেন, বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মচারীর জন্য আলাদা একটি আচরণ বিধিমালা করতে যাচ্ছে সরকার। কী অপরাধের জন্য কেমন শাস্তি হতে পারে, এসব নিয়ে সভায় আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও পর্যালোচনা হবে। সবার মত নিয়েই বিধিমালা চূড়ান্ত করা হবে।

জানা গেছে, গত বছরের জেলা প্রশাসক সম্মেলনে এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীর জন্য দেওয়া হয় নতুন চাকরিবিধি তৈরির প্রস্তাব। এর পরই মূলত এ নিয়ে কাজ শুরু হয়।

কী আছে খসড়ায়:

খসড়া বিধিমালায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সাধারণ আচরণ ও শৃঙ্খলা শিরোনামে ১০টি বিধি রয়েছে। এর একটিতে বলা হয়েছে, ‘কোনো রাজনৈতিক আন্দোলনে অংশ নেবেন না, এর সাহায্যে চাঁদা দেওয়া বা অন্য কোনো উপায়ে এর সহায়তা করবেন না এবং প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থি কোনো কার্যকলাপে নিজেকে জড়াবেন না।’

আরেক বিধিতে আছে, ‘কোনো বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ বা প্রস্তাব নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংসদ সদস্য বা অন্য কোনো বেসরকারি ব্যক্তির দ্বারস্থ হতে পারবেন না।’ অনুমোদন ছাড়া টিউশনি নিষিদ্ধের কথাও খসড়ায় বলা হয়েছে।

খসড়া চাকরিবিধিতে আরও বলা হয়েছে, কোনো শিক্ষক নিজ নামে প্রকাশিত কোনো লেখায় অথবা জনসমক্ষে দেওয়া বক্তব্যে অথবা পত্রিকায় এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবেন না, যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি হতে পারে, এমন বিতর্কিত ধর্মীয় বিষয়ে অংশ না নিতেও বলা হয়েছে।

এ ছাড়া অদক্ষতা, পেশাগত অসদাচরণ, দুর্নীতি, নৈতিক স্খলন, রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে তিরস্কার, ইনক্রিমেন্ট স্থগিত, চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত ইত্যাদি শাস্তি হতে পারে বলেও খসড়ায় উল্লেখ করা আছে।

কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে খসড়ায় বলা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করবে। কমিটিতে জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক (ডিসি) বা তাঁর প্রতিনিধি, উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা তাঁর প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং একজন শিক্ষককে রাখতে হবে।

এ ছাড়া শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ানি মামলা হলে কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে সাময়িক বরখাস্ত করতে পারবে। সাময়িক বরখাস্তকালে বেতনের অর্ধেক খোরপোশ পাবেন। এ ছাড়া কোনো অভিযোগ আদালতের রায়ে মিথ্যা প্রমাণিত হলে সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

যদিও নাম প্রকাশ না করে শিক্ষক নেতাদের অনেকে এই খসড়াকে অযৌক্তিক বলেছেন। তাদের দাবি, বেসরকারি ব্যক্তিদের রাজনীতি করার অধিকার পৃথিবীজুড়ে স্বীকৃত। ইউনেস্কো এবং আইএলও সনদেও এটি বলা আছে। তবে নতুনভাবে শিক্ষকদের জন্য সরকার রাজনীতি করার অধিকার বন্ধ করতে চাইছে, যা ইউনেস্কো সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

এ আচরণ বিধিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও বিধিমালা দরকার। বেসরকারি শিক্ষকদের কেউ কেউ শিক্ষার্থীকে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করে থাকেন। অনেক শিক্ষক কোচিং বাণিজ্য করেন। বিভিন্ন কারণে শিক্ষার্থীরা জিম্মি হয়ে পড়ে। ফলে তাদের লাগাম টানতে বিধিমালা দরকার।

তিনি আরও বলেন, শুধু বিধিমালা করলেই হবে না; সেটি নিয়মিত তদারক করতে হবে। তবেই এর ফল পাওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলাম বলেন, আচরণ বিধিমালাটি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে। চূড়ান্ত করতে আরও কয়েকটি ধাপ পার হতে হবে। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করেই বিধিমালা চূড়ান্ত করা হবে। সূত্র : সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

SSC

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Primary

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, সর্বশেষ যা জানা গেল

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa