Advertisement
জুমবাংলা ডেস্ক : “করোনাভাইরাসের আতঙ্কিত নয়, সচেতনতায় মুক্তি” এই শ্লোগান নিয়ে সাবেক সংস্কৃতিমন্ত্রী নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত উদ্যোগে ১ম পর্যায়ে হতদরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সড়কে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি মসুর ডাল ও একটি সাবান।

বিতরণের সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।

সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, নীলফামারী আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র ও দিনমজুরদের মাঝে নীলফামারী পৌরসভার ৯টি ওয়ার্ডে দুই হাজার ও সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডের ২ হাজার ৭০০ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.