Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুুরের শ্রীপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুুজ।

ব্যক্তি উদ্যোগে গাজীপুর-৩ সংসদীয় আসনের ১৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার লক্ষ্যে মঙ্গলবার (৩১ মার্চ) থেকে কার্যক্রম শুরু হয়েছে বলে জানান ইকবাল হোসেন সবুুজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ গৃহে অবস্থানরত নিম্নআয়ের অসহায় মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্যদ্রব্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনপ্রতিনিধি, স্থানীয়দের মাধ্যমে অসহায়দের নাম সংগ্রহ করে খাদ্যসামগ্রী তাদের ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। কেউ যাতে বাদ না পড়ে সেজন্য আমরা সচেষ্ট আছি। দেশের সংকটময় মুহূর্তে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি; সাধারণ মানুষের পাশে থাকার। প্রথম পর্যায়ে গাজীপুর-৩ সংসদীয় আসনের ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। পরবর্তীতে আরও খাদ্যসামগ্রী দেয়া হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে সাত কেজি চাল, তিন কেজি আলু, এক লিটার তেল ও দুই কেজি ডাল।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরিফিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস।

ত্রাণ বিতরণে সহায়তা করছেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্ল্যা, কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল্লাহ্, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হামজা, প্রহলাদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হিমু, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব হাসান ভূঁইয়া ও ছাত্রলীগ নেতা ফাহিম খন্দকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google