ময়মনসিংহ জেলা-যুগান্তর
Advertisement

আবদুল কাদির : ময়মনসিংহের গৌরীপুরে ৭ মার্চ এমপিপুত্র ও পৌর মেয়রের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। এ ঘটনায় গৌরীপুরে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চলমান বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ মার্চ) মামলা করা হয়। এমপির পক্ষের মামলায় মেয়রের চার সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রাজিবুল ইসলাম রাজিব, হায়দার আলী, মশিউর জাহান শাকির বাবু ও শহীদুল ইসলাম। তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

৭ মার্চ গৌরীপুর পৌরসভা সংলগ্ন রেলক্রসিংয়ের পাশে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদের ছেলে তানজির আহমেদ রাজীবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

মেয়র সংবাদ সম্মেলন করে দাবি করেন, হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে এমপিপুত্রের নির্দেশে গুলি ছোড়া হয়েছে। একই দিন রাতে এমপি নাজিম উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে তার গাড়িবহরে হামলা হয়েছিল বলে জানান।

এসব ঘটনাকে কেন্দ্র করে সোমবার গৌরীপুরে আধাবেলা হরতাল পালন করেন মেয়র সমর্থক ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টা-পাল্টি কর্মসূচিতে এমপির পক্ষে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে ১নং আসামি করে ৪২ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অপর দিকে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বাদী হয়ে এমপিপুত্র রাজীবকে ১নং আসামি করে ১৩ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। সূত্র : বিডি২৪লাইভ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.