Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চট্টগ্রাম এমপি তনয়ার রাজকীয় বিয়ে
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

এমপি তনয়ার রাজকীয় বিয়ে

By Shamim RezaSeptember 7, 2019Updated:September 7, 20192 Mins Read

এমপি তনয়ার রাজকীয় বিয়ে

Advertisement
জুমবাংলা ডেস্ক : মহা ধুমধামে রাজকীয় বিয়ে হলো কক্সবাজার-৪ আসনের ২ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও একই আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরীর একমাত্র কন্যা সামিয়া রহমান সানির। গতকাল টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার কোমপানি বাড়িতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এ আয়োজনে প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন রাখা হয়। সকাল ১১ টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত চলে মেহমানদের আপ্যায়ন। মধ্যখানে জুমার নামাজের জন্য বিরতি দেয়া হয়। বিয়েতে খাবারের জন্য প্যান্ডেল করা হয় ৫টি। প্রতিব্যাচে প্রায় একহাজার মানুষের খাবারের ব্যবস্থা রাখা হয়। পুরো আয়োজনকে সিসি ক্যামরার আওতায় আনা হয়।

বিয়েকে কেন্দ্র করে সপ্তাহ ধরে চলে প্রস্তুতি। ঢাকা, চট্টগ্রাম থেকে সাজসজ্জার সরঞ্জামাদি নিয়ে যাওয়া হয়। আয়োজনের পুরোটা তদারকি করেন সাবেক এমপি আবদুর রহমান বদি। টেকনাফের ইতিহাসে এমন রাজকীয় বিয়ে আর দেখেনি স্থানীয়রা। মূল ফটক থেকে বর-কনের মঞ্চ, খাবারের প্যান্ডেল পর্যন্ত কারুকাজ। প্রধান গেইট থেকে পুরো বিশাল এলাকা জুড়ে বর্ণিল, চোখ ধাঁধানো আলোর বিচ্ছুরণ। গতকাল টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার এমপি শাহীন আক্তার চৌধুরী ও সাবেক এমপি আবদুর রহমান বদির বাড়ির আঙ্গিনা সেজেছিল এমন অভিজাত সাজে।

সূত্রমতে, রাজকীয় এই বিয়ের জন্য সপ্তাহ ধরে শুধু মঞ্চ ও প্যান্ডেল তৈরি এবং সাজসজ্জার কাজ করা হয়েছে। একজন ডেকোরেশন কর্মী জানিয়েছেন, খাবার বাদ দিলে শুধু সাজসজ্জাতেই ব্যয় হয়েছে কোটি টাকার উপরে। সাবেক এমপি আবদুর রহমান বদির ব্যক্তিগত সহকারী ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, পাত্র নেত্রকোনা জেলার জয়নগরের ঐতিহ্যবাহী বুনিয়াদি পরিবারের মনোয়ারা ম্যানশনের সুরত আলী ও বেগম মনোয়ারা আক্তারের পুত্র ব্যারিস্টার রানা তাজউদ্দীন। এমপি কন্যা সামিয়া রহমান সানির সঙ্গে ব্যারিস্টার রানা তাজউদ্দীনের প্রায় ৯ মাস আগে আক্‌দ সমপন্ন হয়। সাবেক এমপি আবদুর রহমান বদি ও বর্তমান এমপি শাহীন আক্তার চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সামিয়া রহমান সানি বর্তমানে ঢাকার লন্ডন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজে অনার্স তৃতীয় সেমিস্টারে অধ্যয়নরত।

এদিকে আবদুর রহমান বদির একমাত্র মেয়ের বিয়ে নিয়েও রাজনীতিকরণ করেছেন বলে অভিযোগ তুলেছেন উখিয়া-টেকনাফ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, বদি মেয়ের বিয়ে নিয়েও সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি কেবল তার অনুসারী হিসেবে পরিচিতদের মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছেন। বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। উখিয়া উপজেলা যুবলীগ পাল্টা আয়োজন হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজের আয়োজন করেছে। নেতাকর্মীরা চাঁদা তুলে এ আয়োজন করেছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। তার মতে, আবদুুর রহমান বদির দু’টি সংসদ সদস্য নির্বাচন ও বদিপত্নী শাহীন আকতার চৌধুরীর একটি সংসদ সদস্য নির্বাচনে যুবলীগের নেতাকর্মীরা জানবাজি রেখে কাজ করলেও মেয়ের বিয়েতে যুবলীগকে মূল্যায়ন করেনি। এ নিয়ে যুবলীগের নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ ও অসন্তুষ্ট। দাওয়াত বঞ্চিত ক্ষুব্ধ নেতাকর্মীরা নিজেরা চাঁদা তুলে ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। সূত্র: মানবজমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

June 23, 2026
আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

June 23, 2026
মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

June 23, 2026

Latest News

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa