Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এমপি প্রার্থী হওয়ার ঘোষণা শিবপুর উপজেলা চেয়ারম্যানের
ঢাকা বিভাগীয় সংবাদ

এমপি প্রার্থী হওয়ার ঘোষণা শিবপুর উপজেলা চেয়ারম্যানের

By Saiful IslamNovember 21, 20212 Mins Read

এমপি প্রার্থী হওয়ার ঘোষণা শিবপুর উপজেলা চেয়ারম্যানের

Advertisement

শেখ মানিক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে এমপি প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশীদ খান।

রবিবার (২১ নভেম্বর) বিকালে ইটাখোলা গোল চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষনা দেন তিনি।

এসময় তিনি বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করি। হত্যার রাজনীতি করি না। যারা হত্যার রাজনীতি করে তাদের আওয়ামীলীগের সাথে কোন সম্পৃক্ততা নেই। তারা কখনো বর্তমান এমপি আবার কখনো সাবেক এমপির উপর নির্ভর করে সুযোগ গ্রহণ করে থাকে। ফলে আপনারা তাদেরকে পরিহার করুন। শিবপুরে যত উন্নয়ন হচ্ছে তা হলো শেখ হাসিনা সরকারের উন্নয়ন, কারো ব্যক্তিগত উন্নয়ন নয়, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মহসিন নাজির এর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব।

এছাড়াও জনসভায় আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা বক্তব্য রাখেন। চেয়ারম্যান প্রার্থীরা তাদের মধ্যে যে-ই দলীয় মনোনয়ন পাবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা কেউ বিদ্রোহী প্রার্থী হবেন না বলে অঙ্গীকার করেন। জনসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্তী, আমির হোসেন সরকার প্রমুখ।

শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

June 23, 2026
আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

June 23, 2026
মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

June 23, 2026

Latest News

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa