Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এরশাদের মৃত্যুর খবরে যা লিখলো বিশ্ব গণমাধ্যম
আন্তর্জাতিক

এরশাদের মৃত্যুর খবরে যা লিখলো বিশ্ব গণমাধ্যম

By Protik HossainJuly 14, 2019Updated:July 14, 20192 Mins Read

এরশাদের মৃত্যুর খবরে যা লিখলো বিশ্ব গণমাধ্যম

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে সংবাদ ছাপিয়েছে বিশ্বের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো। দ্য ওয়াশিংটন পোস্ট, আল-জাজিরা, ভারতের এনডিটিভি ঘেঁটে জানা যায়, এরশাদের মৃত্যুর সংবাদ প্রকাশকালে তার বিতর্কিত রাজনৈতিক ভূমিকার ফিরিস্তি তুলে ধরেছে এসব পত্রিকা।

দ্য ওয়াশিংটন পোস্ট তাদের সংবাদের শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশের সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদ ৮৯ বছর বয়সে মারা গেছেন।’

তাদের সংবাদের প্রথম অংশেই বলা হয়, বাংলাদেশের সাবেক সেনানায়ক যিনি ১৯৮২ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেছিলেন, তিনি ৮৯ বছর বয়সে মারা গেছেন।

বেশ কিছুদিন ধরে এরশাদের ক্রমাবনতি হওয়া শারীরিক অবস্থার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশ শাসন করেছেন।

এছাড়া, এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি গঠন ও ১৯৮৬ সালের ‘বিতর্কিত’ নির্বাচনের কথাও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই নির্বাচনের মাধ্যমে তিনি আবির্ভূত হয়েছিলেন প্রেসিডেন্ট রূপে।

তবে এরশাদ বাংলাদেশের গ্রামীণ জনপদের উন্নয়ন করেছেন বলেও প্রতিবেদনা বলা হয়।

আল-জাজিরার খবরেও শিরোনাম করা হয়, ‘বাংলাদেশের সাবেক সেনাশাসক এরশাদ ৮৯ বছর বয়সে মারা গেছেন।’

এরশাদের জোর করে ক্ষমতা দখলের কথা জানিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গণ-অভ্যুত্থানের মুখে এরশাদ ১৯৯০ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। দুর্নীতির দায়ে এরশাদ জেলও খাটেন।

আল-জাজিরা আরও জানায়, এরশাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক আমলে দেওয়া অন্তত এক ডজন মামলা রয়েছে। বিতর্কিত অতীত সত্ত্বেও এরশাদ বাংলাদেশের রাজনীতিতে সরব উপস্থিতি জানান দিতে সক্ষম হয়েছেন।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিও তাদের খবরে এরশাদকে সাবেক সেনাশাসক হিসেবে উল্লেখ করেছে, যে কি না প্রায় এক দশক ক্ষমতা দখল করে ছিল। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এরশাদের শাসনামলেই হয়েছিল বলে রিপোর্টে জানায় এনডিটিভি।

এতকিছুর মাঝে এরশাদের কবি সত্ত্বাও চোখ এড়ায়নি পত্রিকাটির!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

July 21, 2026
Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

July 21, 2026
UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

July 20, 2026

Latest News

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa