বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ বহুদিন ধরেই পর্দায় এলিয়েনদের সবচেয়ে স্মরণীয় চরিত্র তৈরি করেছেন। তবে এখন ৭৯ বছর বয়সী এই পরিচালক দাবি করছেন, তিনি বাস্তব জীবনেও ভিনগ্রহের প্রাণী সম্পর্কে কিছুটা জানেন।

নতুন একটি সাই-ফাই ব্লকবাস্টার ‘ডিসক্লোজার ডে’ প্রচারের সময় দেওয়া সাক্ষাৎকারে স্পিলবার্গ বলেন, তিনি নিশ্চিত যে এলিয়েনরা ইতোমধ্যেই আমাদের পৃথিবীতে এসেছে।
সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি, তারা এখানে এসেছে এবং এখনও এখানে আছে। কে জানে, হয়তো তারা সবসময়ই এখানে ছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তাঁর এই বিশ্বাস এসেছে বিভিন্ন পরোক্ষ প্রমাণ থেকে যা তিনি সারাজীবন সংগ্রহ করেছেন। তাহলো বিভিন্ন মানুষের কথা, দেখা ডকুমেন্টারি এবং কংগ্রেসে শোনা সাক্ষ্য থেকে। ডেইলি মেইল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



