
প্রত্যক্ষদর্শী মো. সাইফুল আবেদীন বলেন, নিহত আবুল খায়ের এশার নামাজ পড়ার জন্য সড়ক পাড় হয়ে মসজিদে আসছিলেন। এ সময় শহরমুখী দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান (চট্টমেট্রো-ম-৫১-১৩৪২) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, স্থানীয় মুসল্লীদের কাছ থেকে দুর্ঘটনার সংবাদ পেয়ে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি জব্দ করে। রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যুর সংবাদ পাই। নিহতের বাড়ি মূলত ফটিকছড়ি হলেও তিনি দীর্ঘ একযুগ ধরে দরগাহ এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি জব্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



