বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আর আলাদা আলাদা ভাবে থাকবে না এশিয়া, ইউরোপ, আফ্রিকা বা দুই আমেরিকা। এবার সব স্থলভাগ জুড়ে গিয়ে তৈরি হতে চলেছে একটাই সুপার মহাদেশ। ভূবিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন গবেষকদের একাংশ।

বিজ্ঞান

Advertisement

সম্প্রতি ভূপদার্থবিদ রস মিচেলের লেখা The Next Supercontinent নামের বই প্রকাশিত হয়। সেখানেই পৃথিবীর সমস্ত স্থলভাগ জুড়ে যাওয়ার উল্লেখ রয়েছে। সাত মহাদেশ একসঙ্গে জুড়ে গেলে বিশ্ব মানচিত্রের আকার কেমন হবে, তারও ইঙ্গিত দিয়েছেন গবেষক মিচেল।

বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর উপরি পৃষ্ঠ তৈরির সময় একটিমাত্র স্থলভাগ ছিল। যা মূলত আফ্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে। প্রায় ৩০০ থেকে ২০০ মিলিয়ান বছর আগে পৃথিবী পৃষ্ঠের স্থলভাগের গঠন প্রক্রিয়া শুরু হয়। মিচেল জানিয়েছেন, প্রাগৈতিহাসিক যুগে একক স্থলভাগে দাপিয়ে বেড়াত অতিকায় ডাইনোসর। কিন্তু পরবর্তীকালে ভাগ হয়ে বিশ্বের সাত জায়গায় ছড়িয়ে যায় স্থলভাগের অংশ। যার জেরে গজিয়ে ওঠে মহাদেশ।

ভূবিজ্ঞানীদের কথায়, পৃথিবীর স্থলভাগের অংশগুলি মোটেই স্থির নয়। বরং তা চলমান। এই প্রসঙ্গে উত্তর আমেরিকা ও গ্রিনল্যান্ডের উদাহরণ দিয়েছেন তাঁরা। আনুমানিক এক বিলিয়ান বছর আগে এই দুই স্থলভাগ একে অপরের সঙ্গে জুড়ে ছিল। একই কথা কলম্বিয়া ও সাইবেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। প্রায় দুই বিলিয়ান বছর আগে আলাদা হয় এই দুই এলাকা।

উল্লেখ্য, একটি সুপার মহাদেশ থেকে স্থলভাগের অংশগুলি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি প্রমাণের জন্য গত কয়েক বছর ধরে নানা ধরনের নমুনা সংগ্রহ করেন ভূবিজ্ঞানীরা। এব্যাপারে পাথরের গঠন ও বয়স নির্ধারণকে হাতিয়ার করেছেন তাঁরা। তাছাড়া কী ভাবে মহাদেশগুলি চলমান অবস্থায় থাকে, তা ব্যাখ্যা করেছেন ভূপদার্থবিদ মিচেল।

The Next Supercontinent বই অনুযায়ী, একটি স্থলভাগ তৈরি ও তা ভেঙে যাওয়া কঠিন অথচ নমনীয় ম্যান্টলের আচরণের সঙ্গে সম্পর্কযুক্ত। ম্যান্টল হল ভূত্বকের বিজ্ঞান সম্মত নাম। যা পৃথিবীর কেন্দ্র থেকে নির্গত হওয়া তাপ সঞ্চয় করে রাখে।

এলন মাস্কের টেসলা সাইবারট্রাক কিনতে ভিড়, ১৯ লাখ বুকিং জমা পড়েছে

গবেষক মিচেলের দাবি, তাপ সঞ্চয় করতে করতে ম্যান্টলের উষ্ণতা একটা সময় অনেকটা বেড়ে যায়। তখনই এর উপরি পৃষ্ঠের মহাদেশগুলি একটু একটু করে সরতে শুরু করে। তুলনামূলকভাবে শীতল অংশের দিকে এগোতে শুরু করে ওই স্থলভাগ। আর এভাবেই এক মহাদেশের সঙ্গে অন্যটির সংঘর্ষ হয়। আর তারপর স্থলভাগ জুড়ে গিয়ে তৈরি গিয়ে সুপার মহাদেশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.