Advertisement

জুমবাংলা ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশনের’ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪০১তম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম দেখা গেছে। এই তালিকায় মোট ৪৮৯টি বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করা হয়েছে। গত বছরের তালিকায় ঢাবির নাম ছিল না।

পাঁচটি সূচকে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মান যাচাই-বাছাই করে থাকে টাইমস হায়ার এডুকেশন। এগুলো হলো শিক্ষাদান, গবেষণা, গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং ইন্ডাস্ট্রি ইনকাম বা শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়।

পাঁচটি সূচকের মোট স্কোর ৫০০-এর মধ্যে ১২৩ দশমিক ২ পয়েন্ট অর্জন করে ৪০১তম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়। তালিকায় প্রথম স্থানে থাকা চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয় পাঁচটি সূচকে ৪০০ দশমিক ৮ পয়েন্ট অর্জন করেছে।

র‌্যাংকিংয়ে শিক্ষাদান সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ১৮ দশমিক ৭, গবেষণায় ১০ দশমিক ৭, গবেষণা-উদ্ধৃতিতে ১৬ দশমিক ৪, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে ৪০ দশমিক ৮ এবং ইন্ডাস্ট্রি ইনকামে ৩৬ দশমিক ৬; প্রতিটি সূচকের মোট স্কোর ১০০।

এর আগে টাইমস হায়ার এডুকেশনের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২০১৬ সালে সেরা ২০০ ও ২০১৮ সালে সেরা ৩৫০-এর মধ্যে স্থান পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

টাইমস হায়ার এডুকেশনের ৪৮৯ বিশ্ববিদ্যালয়ের এই তালিকায় পার্শ্ববর্তী দেশ ভারতের ৫৬টি ও পাকিস্তানের ১৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এ ছাড়া জাপানের ১১০টি ও চীনের ৮১টি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে এশিয়ার সেরাদের এই তালিকায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.