Advertisement

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলায় এবারের এস এস সি ফলাফলে শীর্ষে রয়েছে গাইবান্ধা সরকারী বালিকা উচ্চবিদ্যালয়।

জেলার কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে এই তথ্য জানা যায়। উক্ত বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ শত ৩৩ জন। তাদের উত্তীর্ণের হার শতভাগ। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮৬ জন।

এছাড়া আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ শত ১৫ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ শত ১৩ জন। পাশের হার ৯৯ দশমিক ৭। জিপিএ ৫ পেয়েছে ৫৭ জন। এছাড়া গাইবান্ধা সরকারী বালক উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪৩ জন। উত্তীর্ণ হয়েছে ২৩৯ জন। পাশের হার ৯৮ দশমিক ৩৫ । জিপিএ ৫ পেয়েছে ৯০ জন। অন্যদিকে আমার বাংলা বিদ্যাপীঠ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১০০ জন। উত্তীর্ণ হয়েছে ৯৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১৭ জন। পাশের হার ৯৪ । গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল ও কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১১৫ জন। উত্তীর্ণ হয়েছে ১১৪ জন। পাশের হার ৯৯। গাইবান্ধা সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের এমন সাফল্যে উৎফুল্ল সকল ছাত্রী ও অভিভাবকগণ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.