Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এসএসসি পর্যন্ত বিষয় বিভাজনের দরকার নেই : প্রধানমন্ত্রী
জাতীয় শিক্ষা

এসএসসি পর্যন্ত বিষয় বিভাজনের দরকার নেই : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 26, 2020Updated:February 26, 20202 Mins Read
শেখ হাসিনা
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: নবম শ্রেণিতে পাঠক্রমে বিষয়ভিত্তিক শিক্ষা বিভাজনের দরকার নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগ্যতা প্রকাশে এসএসসি পর্যন্ত সব শিক্ষার্থী একই বিষয় নিতে পারবে। খবর ইউএনবি’র।

বুধবার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৭২ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মনে হয় এই পাঠক্রমে বিষয়ভিত্তিক শিক্ষা বিভাজনের দরকার নেই।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শেখ হাসিনা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে সবাইকে। তিনি বলেন, একবার শিক্ষার্থীরা বিজ্ঞান পড়তে আগ্রহী ছিল না। বাংলাদেশে গ্রুপ বিভাজন হয় ক্লাস নাইনে।

‘আমার মনে হয়, এই বিষয়ভিত্তিক বিভাজনের কোনো দরকার নেই। কারণ প্রত্যেকে এসএসসি পর্যন্ত সব বিষয় অধ্যয়ন করতে পারে। এসএসসির পরে বিভাজন করা ভাল, কমপক্ষে শিক্ষার্থীদের মধ্যে তাদের যোগ্যতা বৃদ্ধির সুযোগ থাকবে,’ যোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে এই বিষয়ভিত্তিক বিভাজন নেই। পাকিস্তান শাসনামলে ১৯৬৩ সালে প্রেসিডেন্ট আয়ুব খান এ পদ্ধতি চালু করেছিলেন। ‘আমি মনে করি, এটা এখন না থাকাই ভালো।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সমস্ত বিষয় এখন বিজ্ঞানের সাথে সম্পর্কিত এবং বিজ্ঞানের পরিধির বাইরে কিছুই নেই।

চতুর্থ শিল্পবিপ্লব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যুক্তি নির্ভর শিল্প বৃদ্ধি পাচ্ছে এবং তা আরও সমৃদ্ধ হবে।

‘আমাদের জনসংখ্যার প্রয়োজন হবে। আমরা যদি আমাদের জনগণকে যথাযথ শিক্ষা ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে পারি তবে আমাদের জন্য মোটেই কোনো সমস্যা হবে না, বরং আমরা অন্যান্য দেশগুলোকে সহায়তা করতে পারি। আমরা সেভাবে কাজ করতে চাই,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

শিক্ষার বহুমুখীকরণের উপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, এটা বিদেশে কর্মসংস্থানের পথ সুগম করবে এবং একই সাথে দেশকে অগ্রসর করবে।

‘শিক্ষার বিকাশের জন্য এবং একটি শিক্ষিত জাতি হওয়ার জন্য, যা যা প্রয়োজন, আমরা তা করবো.’ যোগ করেন প্রধানমন্ত্রী।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এবং শিক্ষা সচিব মাহবুব হোসেন।

পদক বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোবারক হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা অধ্যায়ন বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa