Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এসপি তোর গদি ভেঙে দেওয়া হবে : কাদের মির্জা
জাতীয় স্লাইডার

এসপি তোর গদি ভেঙে দেওয়া হবে : কাদের মির্জা

By Shamim RezaSeptember 3, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার অনুসারী নাজিম উদ্দিন বাদলকে গ্রেফতারের পর ক্ষিপ্ত হয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপারকে (এসপি) উদ্দেশ করে বলেন, এসপি তোর ‘গদি’ ভেঙে দেওয়া হবে। নোয়াখালী থেকে যেন সম্মান নিয়ে না যেতে পারিস সেই ব্যবস্থা করা হবে।

নিজ অনুসারী নাজিম উদ্দিন বাদলকে গ্রেফতারের পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেসবুক লাইভে এসে এমন হুমকি দেন তিনি।

কাদের মির্জা নোয়াখালীর পুলিশ সুপারকে উদ্দেশ করে আরও বলেন, কাকে ভয় দেখাস? ১৯৮২ সাল থেকে জেল খাটছি। তোর কত বড় সাহস। তোর গুণ্ডা ওসিকে লাগিয়ে আজকে কোম্পানীগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করছিস। কী করবি, গ্রেফতার করবি? তোর কাছে অস্ত্র আছে, আমাদের কাছে লাঠি আছে। প্রতিহত করা হবে। অস্ত্র ছেড়ে আয় দেখি কি করতে পারিস? কার হুকুমে তুই গতকাল আমার এবং আমার দুই কর্মীর ছবি এখানে ওসির কাছে পাঠিয়েছিস? আমাদের গ্রেফতার করার জন্য, এ সাহস তোকে কে দিয়েছে? ওবায়দুল কাদের? সে তো মিথ্যুক! কথায় কথায় কসম কাটে আর মিথ্যা কথা বলে।

তিনি বলেন, পুলিশের এত বড় ঔদ্ধত্য, মন্ত্রীর এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে। বরিশালের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এত বড় ঘটনা ঘটল, পাঁচ দিনের মধ্যে সমাধান হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আক্ষেপের সুরে তিনি বলেন, আমরা তো কারও আত্মীয়ও হতে পারলাম না। আমাদের অভিভাবকও নাই। আমাদের এলাকায় আবুল হাসানাত আবদুল্লাহর মতো নেতার জন্ম হয় নাই। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তাই এখানকার সমস্যা আট মাসেও সমাধান হয়নি। এখানে আজ এসপি, ইউএনও, এসিল্যান্ড, ওসি, ডিবির ওসি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে লুটপাট শুরু করেছে। আজকে এসপি এসে একরাইম্যার (সাংসদ একরামুল করিম চৌধুরী) কাছ থেকে টাকা নিয়ে আমার কর্মীদের ওপর যে অত্যাচার শুরু করেছে, আজকে কাকে বলব? কে শুনবে আমার কথা? কেউ নেই আমার।

বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুমকি দিয়ে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আপনার বিরুদ্ধে সব তথ্য-প্রমাণ লিপিবদ্ধ করা হচ্ছে। জায়গা মতো পৌঁছে দেব। আপনি এমন স্ত্রী (অ্যাডভোকেট ইশরাতুন্নেছা কাদের) নিয়ে সংসার করেন, যে কিনা আপনার মন্ত্রণালয় ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছে।

কাদের মির্জা আরও বলেন, রাজনীতি নীতি-আদর্শ সব বিলীন হতে চলেছে। জাতীয় থেকে তৃণমূল পর্যন্ত রাজনৈতিক আদর্শ বলে কিছুই নেই। অপরাজনীতির কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও আমার দলীয় নেতাকর্মীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে।

এদিকে শুক্রবার বিকালে কাদের মির্জা তার অনুসারী নাজিম উদ্দিন বাদলকে গ্রেফতারের প্রতিবাদে বসুরহাট পৌরহলে প্রতিবাদ সভা শেষে বসুরহাট বাজারে তার মুক্তির দাবিতে মিছিল করেন। এ সময় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এদিক-সেদিক ছোটাছুটি করেন। এ সময় কিছু সময়ের জন্য বসুরহাট বাজারে স্থবিরতা নেমে আসে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

February 6, 2026

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

February 6, 2026
ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

February 6, 2026
Latest News
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

পররাষ্ট্র উপদেষ্টা

আরও দুঃসময় আসতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

BNP

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

জামায়াত

জামায়াত ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.