Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এস-৪০০ নিয়ে এক পা-ও পিছিয়ে আসা সম্ভব নয় : এরদোগান
আন্তর্জাতিক

এস-৪০০ নিয়ে এক পা-ও পিছিয়ে আসা সম্ভব নয় : এরদোগান

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 24, 2021Updated:September 24, 20212 Mins Read

এস-৪০০ নিয়ে এক পা-ও পিছিয়ে আসা সম্ভব নয় : এরদোগান

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তার দেশের সম্পর্ক ভালো অবস্থায় নেই।জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন এরদোগান।সেখানে তিনি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বলে তুর্কি দৈনিক সাবাহ জানিয়েছে। খবর পার্সটুডে’র।

এরদোগান বলেন, সত্যি কথা বলতে আমি একথা বলতে পারছি না যে, আমেরিকা-তুরস্ক সম্পর্ক ভালো যাচ্ছে। আমরা এফ-৩৫ যুদ্ধবিমান কিনেছি এবং এর জন্য অর্থ পরিশোধও করেছি। কিন্তু বিমানগুলো এখন পর্যন্ত আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, “তারা রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার অভিযোগে যুদ্ধবিমানগুলো আমাদেরকে দিচ্ছে না।”

এরদোগান সাংবাদিকদের বলেন, আমেরিকা এস-৪০০ নিয়ে আঙ্কারার ওপর সার্বক্ষণিক চাপ প্রয়োগ করে যাচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।আমরা এই ব্যবস্থার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সেখান থেকে এক পা-ও পিছিয়ে আসা সম্ভব নয়।

আমেরিকার তীব্র বিরোধিতা সত্ত্বেও ২০১৯ সালের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে প্রথম দফা এস-৪০০ ব্যবস্থা গ্রহণ করে তুরস্ক। ২০১৭ সালের ডিসেম্বরে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি সই হয়। এই ব্যবস্থা কেনা নিয়ে গত কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে তীব্র টানাপড়েন চলছে।

আমেরিকা দাবি করছে, তুরস্ক এস-৪০০ ব্যবহার করলে রাশিয়া ন্যাটো জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য জেনে যেতে পারে এবং সেক্ষেত্রে ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। তুরস্ক অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করে এসেছে। এস-৪০০ ব্যবস্থায় পাঁচ থেকে ৬০ কিলোমিটার দূরত্বে শত্রুর যেকোনো লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে একযোগে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

June 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa