Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এ যেন অন্যরকম এক জনতার এমপি
খেলাধুলা বিভাগীয় সংবাদ

এ যেন অন্যরকম এক জনতার এমপি

By জুমবাংলা নিউজ ডেস্কApril 16, 2020Updated:April 16, 20202 Mins Read

এ যেন অন্যরকম এক জনতার এমপি

Advertisement

জুমবাংলা ডেস্ক : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মোটরসাইকেলে এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে চলছেন। করোনা পরিস্থিতিতে নিচ্ছেন মানুষের খোঁজখবর তিনি। হাতে হাতে তুলে দিচ্ছেন ব্যক্তিগত ত্রাণসামগ্রী। সংসদ সদস্য হলেও আশপাশে নেই পুলিশ। নেই কোনো গাড়িবহর কিংবা হুইসেল।

সেদিন হঠাৎ মোটরসাইকেলে ছুটে চলেছেন নড়াইলের কোনো এক গ্রামে। শহর থেকে বেরিয়ে মুলিয়া এলাকায় গিয়ে হঠাৎ মোটরসাইকেল থামালেন। একজন কৃষক জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তার সামনে মোটরসাইকেল থামিয়ে বললেন, ‘চাচা আসসালামু আলাইকুম, আমি মাশরাফি। কেমন আছেন আপনি? আপনার বাসার সবাই ভালো? ঘরে খাবারদাবার আছে চাচা? এই নেন (এক প্যাকেট খাবার আর কিছু টাকা)। আসি চাচা, আমার জন্য দোয়া করবেন। করোনা সংক্রমণ থেকে সাবধানে থাকবেন।’

কৃষকের হাতে এক প্যাকেট খাবার দিয়ে আবার মোটরসাইকেলে চলতে শুরু করলেন। এ যেন এক অন্যরকম এমপি।

অন্য এমপিদের মতো কোটি কোটি টাকার দামি গাড়িতে চড়েন না এই এমপি। গাড়ির গ্লাস খুলে জনতাকে ডাকেন না। পুলিশ কিংবা নিরাপত্তারক্ষী নেই তার। নিরাপত্তারক্ষী থাকলে হয়তো গাড়ি থামিয়ে গ্লাস খুলে জনতাকে ডাকতেন, ‘ওই চাচা, আপনাকে এমপি মহোদয় ডাকেন।’

কিন্তু মোটরসাইকেল থামিয়ে হাতে খাবারের প্যাকেট দিয়ে চলে যাওয়া এমপির দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন ওই কৃষক। বাড়িতে গিয়ে হয়তো ওই কৃষক এতক্ষণে স্ত্রী-সন্তানদের উৎফুল্ল মনে বলছেন; জানিস আজ কার সাথে দেখা হয়েছিল? এই খাবারের প্যাকেট কে দিয়েছে?

পরিবারের সদস্যদের জানার আগ্রহ বেড়ে যায়। বার বার জানতে চায় কে সেই লোক? সবশেষে নিজের আদরের সন্তানকে বুকে জড়িয়ে ওই কৃষক বাবা বললেন, আমাগো এমপি মাশরাফি দিয়েছে বাবা। বাড়ি আসার পথে হঠাৎ মোটরসাইকেল থামিয়ে আমাকে সালাম দিল। তোদের সবার কথা জানতে চেয়েছে। এই খাবার ও টাকা দিয়ে গেছেন। করোনা প্রতিরোধে সবাইকে সাবধানে থাকতে বলেছে মাশরাফি।

শুনে পরিবারের সবার মুখে হাসি। স্ত্রীর মনে প্রশ্ন, এমপি কি এমনও হয়! এমপি এত সাধারণ? মোটরসাইকেলে চলে! এমন নানা প্রশ্নের মাঝে মনে স্বস্তি নিয়ে জনতার এমপির জন্য মনভরে দোয়া করে ওই কৃষকের পরিবার। অপেক্ষায় থাকে জনতার এমপিকে সুখে-দুঃখে পাশে পাওয়ার।

এ ঘটনার পরদিন নড়াইল থেকে ঢাকা যাওয়ার পথে কালনাঘাট পর্যন্ত যত কৃষক, ভ্যানচালক পেয়েছেন মোটরসাইকেল থামিয়ে সালাম দিয়ে সবাইকে সহযোগিতা করেছেন এমপি মাশরাফি।

নিম্নআয়ের এমন অসংখ্য মানুষের বাড়ির সামনে মোটরসাইকেল থামিয়ে কাউকে খাবার, কাউকে টাকা দিয়ে গেছেন তিনি। এসব পরিবারের আত্মসম্মানের কথা ভেবে ত্রাণ কিংবা সহযোগিতা দেয়ার ছবি তুলতে নিষেধ করেছেন এমপি। এসব মানুষ কখনও মাশরাফির এসব সহযোগিতার কথা ভুলবে না। মনভরে মাশরাফির জন্য দোয়া করবে; যুগ যুগ বেঁচে থাকার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026
কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

June 22, 2026

Latest News

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa