Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইতিহাস ‘এ রকম ঝড় জীবনে দেখিনি, এ এক বীভৎসতা! বিভীষিকা!’
আন্তর্জাতিক ওপার বাংলা স্লাইডার

‘এ রকম ঝড় জীবনে দেখিনি, এ এক বীভৎসতা! বিভীষিকা!’

By Hasan MajorMay 9, 2019Updated:May 9, 20192 Mins Read

‘এ রকম ঝড় জীবনে দেখিনি, এ এক বীভৎসতা! বিভীষিকা!’

Advertisement
যশোধরা রায়চৌধুরী : ‘এ রকম ঝড় জীবনে দেখিনি। এই প্রথম দেখলাম।এ এক বীভৎসতা! বিভীষিকা!

প্রবল তর্জন-গর্জন। বাড়ির চৌহদ্দির সব ক’টা গাছ অর্ধেক হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল চোখের সামনে। বাড়ির পাঁচিলের পাশে চার-পাঁচটা দেবদারু সেপাইয়ের মতো সকাল থেকে হাওয়ার বিরুদ্ধে লড়াই করছিল। হঠাৎ করেই পপাত চ মমার চ হল। বাড়ির পাঁচিল পুরো ন্যাড়া হয়ে গিয়েছে। কোনও গাছ আর দাঁড়িয়ে নেই। মনে হচ্ছে, ভুবনেশ্বরের একটা গাছও আর থাকবে না!

সাত দিন আগে থেকেই শুনছিলাম ফণী আসছে। এর আগে অসমে ছিলাম যখন, সেখানে ঝড়, বন্যা, রাস্তা ভেসে যাওয়া— সব রকমের অভিজ্ঞতাই ছিল। তাই ফণীকে একটু খাটো করেই দেখেছিলাম আমি। সকাল ৭টা নাগাদ মেঘলা আবহাওয়া আর ঝিরঝিরে বৃষ্টির মধ্যে বেশ মজা করে ছবি তুলছিলাম। হাওয়াটা বাড়ছিল।ঘণ্টাখানেকের মধ্যেই গাছের মাথা উথালপাথাল হওয়া শুরু। বিদ্যুৎ চলে গেল আচমকা। ওটা আসলে বিপদের আশঙ্কায় ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকেই বন্ধ করে দেওয়া হয়।১০টা বাজার আগেই হাওয়ার ধরনটা কেমন পাল্টে গেল। প্রবল বেগে ঘূর্ণির মতো হাওয়া বইছে। গাছগুলো অসম্ভব বেগে দুলছে। সঙ্গে সোঁ সোঁ আওয়াজ। বিশাল বিশাল দুটো শব্দ। আমাদের বাংলোর দরজা পেরিয়ে যে উঠোন, তখনও সেখানে দাঁড়ানো যাচ্ছিল। দেখলাম, দেওয়ালের পাশে একটা গাছের কাণ্ড মাঝ বরাবর মড় মড়করে ভেঙে গেল। ওটা তারই শব্দ ছিল।

অন্য জায়গায় কী হচ্ছে বুঝতে পারছি না। কারেন্ট নেই বলে টিভি দেখতে পারছি না। মোবাইলের নেটওয়ার্ক মাঝে মাঝে চলে যাচ্ছে। কলকাতায় ফোন করে জানলাম, টিভিতে দেখাচ্ছে, কটকে টিনের ছাত উড়ে যাচ্ছে। ভুবনেশ্বরের বিভিন্ন জায়গার ছবি আসছে মাঝে মাঝে হোয়াট্সঅ্যাপে। আমাদের কলোনিতে একের পর এক বাড়ির দরজা-জানলার কাচ ভেঙে যাচ্ছে। তারই মধ্যে পুরীতে ল্যান্ড ফল হয়েছে বলে জানতে পারলাম। তখনও অনেক ভিডিও পাচ্ছিলাম। কারণ, তখনও বিএসএনএল-এর লাইনটা ছিল। তাইওয়াইফাই-টাওকাজ করছিল। আচমকাই সে সব গেল।

"Extensive damage to structure of AIIMS Bhubaneswar reported due to #CycloneFani . All patients,staff, students safe.Many water tanks have blown off,lighting poles are down, airconditioners damaged. We have enough supplies, ready to support the state" – Health Secy Preeti Sudan pic.twitter.com/Me1WHqZimY

— Jaideep Bhatnagar (@DG_PIB) May 3, 2019

১১টা থেকে সওয়া ১১টা— এই ১৫ মিনিট ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি ছিল। উন্মত্ত আক্রোশে হাওয়া এসে গোটা তিনেক ঝাঁকড়া মাথাওয়ালা গাছের কোমর ভেঙে দিল। আমার বাংলোর তিন দিকের তিনটে বড় গাছ আধাআধি ভাঙা।বাড়ির পেছনের আমগাছের বড় বড় ডাল ভেঙে পড়ল। ঠিক ১২টা নাগাদআচমকা ঝড় থেমে গেল। আকাশ কালো। বৃষ্টি হবে? ঝড় কি আর আসবে না? ঘণ্টাখানেকের মধ্যে ফের প্রবলবেগে হাওয়া ফিরেএল।বিপুল তাণ্ডব এ বার। সব ভেঙেচুরে গেল যেন!
কাল রাতে শুতে যাওয়ার আগে এর কোনও আভাসই ছিল না। শুধু হালকা হাওয়া আরকয়েক পশলা বৃষ্টি ছিল। বাড়ির প্রতিটা আনাচকানাচ ঘুরে দেখে নিয়েছিলাম। অনেকগুলো জানলার ছিটকিনি ভাঙা ছিল। দড়িদিয়ে বাঁধাছাঁদা হল। বারোটার পর ঘুমিয়েছিলাম। বাইরে তাকিয়ে দেখেছিলাম, সব কেমন থমথমে আর শান্ত!
আর আজ,কিছুই ভাবতে পারছি না।শুধু এটুকু জানি, এরকম ঝড় জীবনে দেখিনি। আন্ডার এস্টিমেট করেছিলাম ফণীকে।’
সূত্র: আনন্দবাজার পত্রিকা
fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

June 22, 2026

Latest News

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa