Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। নতুন নির্দেশনা অনুযায়ী, মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করে শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনা করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব প্রদান করা হয়েছে। এ ছাড়া কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা ও শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, অনুমোদিত নাপিতদের কাছে চুল কাটালে ওমরাহকারীদের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত থাকবে। এই নাপিতরা নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে থাকে।

একই সঙ্গে ওমরাহ পালনকারীদের পায়ের যত্ন নিতে বলা হয়েছে। আরামদায়ক জুতা পরতে এবং দীর্ঘ সময় খালি পায়ে না হাঁটতে পরামর্শ দেওয়া হয়েছে। ক্লান্তি এলে বিরতি নিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সফরে ভারী খাবার এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি পান করতে বলা হয়েছে।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এখন থেকে ওমরাহ পালনকারীরা স্থল, আকাশ ও সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া যেকোনো বিমানবন্দর থেকে স্বদেশে ফিরে যেতে পারবেন। নারীরা পুরুষ বা অভিভাবক ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.