Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ওমরাহ পালনে সুযোগ পেলেন ১০ হাজার বিদেশি হজযাত্রী
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

ওমরাহ পালনে সুযোগ পেলেন ১০ হাজার বিদেশি হজযাত্রী

By Mohammad Al AminNovember 1, 20202 Mins Read

ওমরাহ পালনে সুযোগ পেলেন ১০ হাজার বিদেশি হজযাত্রী

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালনের সুযোগ পেলেন বিদেশি হজযাত্রীরা। প্রায় ১০ হাজার বিদেশি হজযাত্রী ইতোমধ্যেই ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন। করোনাভাইরাস মহামারির কারণে প্রায় সাত মাস ধরে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘ সময় পর ওমরাহ পালন করতে যাচ্ছেন বিভিন্ন দেশের হজযাত্রীরা। খবর: আল জাজিরার।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক উপ-মন্ত্রী আমর আল মাদ্দাহ জানিয়েছেন, সৌদি আরবে পৌঁছানোর পর হজযাত্রীদের অবশ্যই তিনদিনের জন্য আইসোলেশনে থাকতে হবে। ওমরাহ পালনের আগে সবাইকে অবশ্যই স্বাস্থ্যগত বিধি-নিষেধ মেনে চলতে হবে।

তাদেরকে ১০ দিন সৌদি আরবে অবস্থানের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে। আল মাদ্দাহ জানিয়েছেন, ৫০ বছরের বেশি বয়সী বা তরুণ হজযাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা চালিয়ে যাওয়া হবে। কারও দেহে করোনা সংক্রমণ ধরা পড়লে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে।

প্রতি বছর লাখ লাখ মুসলিম ওমরাহ ও হজ পালনের উদ্দেশে সৌদি আরবে সফর করে থাকেন। দু’টি রীতিই প্রায় একইভাবে পালন করা হয়, যদিও হজ বছরে একবার অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা বেশ দীর্ঘ। এছাড়া জীবনে অন্তত একবার সব মুসলিমকেই সামর্থ্য থাকলে হজ পালন করতে হবে বলে ইসলামের বিধান রয়েছে।

গত মাসে নিজ দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছিল সৌদি আরব। সে সময় ওমরাহ পালনে হজযাত্রীদের সংখ্যা ৩০ শতাংশ নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

ফলে প্রতিদিন ৬ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবার সৌদির বাইরে থেকেও হজযাত্রীরা ওমরাহ পালনের সুযোগ পেলেন।

গত বছর এই উপসাগরীয় দেশটিতে ১ কোটি ৯০ লাখ হজযাত্রী ওমরাহ পালন করেছেন। মহামারি শুরুর আগে পবিত্র মক্কা-মদীনার ১৩শ’র বেশি হোটেল এবং কয়েকশ স্টোর হজযাত্রীদের সেবায় নিয়োজিত ছিল।

কিন্তু গত কয়েক মাসে এই চিত্র একেবারেই পাল্টে গেছে। সর্বত্রই নীরবতা চোখে পড়েছে।তবে হজ ও ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও কাবা স্পর্শ করার অনুমতি দেওয়া হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
Thailand

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

July 2, 2026
১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

July 2, 2026
১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

July 2, 2026

Latest News

Thailand

১১ বছর বয়সী শিশুর চালানো পিকআপের ধাক্কায় প্রাণ গেল ৮ ভিক্ষুর

১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা বিমানে মিলল ১৯ কেজি স্বর্ণ

১০২ তলা ভবনের চূড়া

১০২ তলা ভবনের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন করে বিয়ের প্রস্তাব, তারপর যা ঘটলো

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa