
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বাংলাদেশ দূতাবাস ওমান আহত ও নিহতদের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা যায়।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, ওই মহাসড়ক দিয়ে কর্মস্থল থেকে সাইকেলযোগে বাসায় ফিরছিলেন স্থানীয় একটি কোম্পানিতে চাকরিরত ৭-৮ জন বাংলাদেশি শ্রমিকরা। পিছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত একজন নিজুয়া সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায়। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। পকেটে রেসিডেন্ট কার্ড না থাকায় বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তাদের পরিচয় নিশ্চিতে কাজ করে যাচ্ছে দূতাবাস কর্মকর্তরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



