Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ওয়াগনার প্রধানের বিদ্রোহের ঘোষণা, মস্কোতে ব্যাপক নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক স্লাইডার

ওয়াগনার প্রধানের বিদ্রোহের ঘোষণা, মস্কোতে ব্যাপক নিরাপত্তা জোরদার

By Sibbir OsmanJune 24, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: রুশ ভারাটে সেনাবাহিনী ‘ওয়াগনার গ্রুপ’-এর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন নিজ দেশের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন।

খরব পাওয়া গেছে, বিদ্রোহ ঘোষণা করে তাদের মোকাবেলা করতে অগ্রসর হচ্ছেন। বিদ্রোহ রুখতে সামরিক বাহিনীর প্রতি নির্দেশ জারি করেছে রুশ কর্তৃপক্ষ। এদিকে ওয়াগনার বাহিনীর প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

পুরো বিষয়টি খুব স্পষ্ট নয় বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ জটিলতায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

ক্রেমলিন ওয়াগনার প্রধানকে সশস্ত্র বিদ্রোহের জন্য অভিযুক্ত করার কয়েক ঘণ্টা পরেই প্রিগোজিন বলেন, ‘ওয়াগনার যোদ্ধারা ইউক্রেন থেকে রাশিয়ার সীমান্ত অতিক্রম করছে এবং মস্কোর সামরিক বাহিনীর বিরুদ্ধে যেতে সব পথে যেতে প্রস্তুত। শনিবার তিনি এই ঘোষণা দেন।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, প্রিগোজিন এবং সামরিক শীর্ষস্থানীয়দের মধ্যে দীর্ঘকাল ধরে চলমান অচলাবস্থা মাথাচাড়া দিয়ে উঠেছে এবার।
ওয়াগনার প্রধানের বিদ্রোহের ঘোষণা, মস্কোতে ব্যাপক নিরাপত্তা জোরদার

Advertisement

রাশিয়ার ‘এফএসবি নিরাপত্তা পরিষেবা’ প্রিগোজিনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে। মামলায় ওয়াগনার বাহিনীর প্রধানের কথা উপেক্ষা করে তাকে গ্রেপ্তার করার আহ্বান জানায়।
শনিবার প্রিগোজিন সামাজিক মিডিয়া অ্যাপ টেলিগ্রামে একটি অডিও মেসেজ পোস্ট করেন। এতে তিনি বলেন, তার যোদ্ধারা ইউক্রেন থেকে রুশ নগরী রোস্টভে প্রবেশ করেছে এবং যারা তাদের থামানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই তিনি যুদ্ধ করবেন।

এর আগে রুশ কর্তৃপক্ষ প্রিগোজিনের বিরুদ্ধে অপরাধ তদন্তের নির্দেশ দেয়। তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগুকে অপসারণ করতে চাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

শুক্রবার প্রিগোজিন অভিযোগ করেন, প্রতিরক্ষামন্ত্রী তার ভাড়াটে সৈন্যদের ওপর রকেট হামলার নির্দেশ দিয়েছিলেন। এর জন্য রাশিয়ান সামরিক বাহিনীকে অভিযুক্ত করেছিলেন ওয়াগনার প্রধান। উল্লেখ্য, ইউক্রেনে তার বাহিনী রাশিয়ার হয়ে লড়াই করছে।

তিনি জানান, ওই হামলায় তার দুই হাজার যোদ্ধা নিহত হয়েছে। তিনি অবশ্য নিহতের কোনো প্রমাণ দিতে পারেননি।

প্রিগোজিন বলেন, ‘আমাদের সঙ্গে ২৫ হাজার সেনা আছে। দেশ কেন এমন এই বিশৃঙ্খলায় পড়ল, তা খতিয়ে দেখতে যাচ্ছি।’ তিনি ইঙ্গিত দিয়েছেন, সামরিক সদস্যদের মধ্যে তার অনেক সদস্য রয়েছে। তা ছাড়া সামরিক নেতৃত্বের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, তাও তার কথায় প্রকট হয়ে উঠেছে।

তিনি বলেন, “তার পদক্ষেপ সামরিক অভ্যুত্থানের মতো নয়। তবে এটা ‘ন্যায়বিচারের জন্য এগিয়ে যাওয়া’।” রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে, প্রিগোজিনের অভিযোগগুলো সত্য নয় এবং এটি একটি তথ্যগত উসকানি। প্রিগোজিন অবশ্য বলেছেন, তার কর্মকাণ্ড সামরিক অভ্যুত্থান নয়, বরং এটি বিচারের অগ্রযাত্রা।

নিরাপত্তা জোরদার

ওয়াগনার বাহিনীর প্রধানের কাছ থেকে এমন ঘোষণার পর রাশিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্রেমলিন বলছে, ভ্লাদিমির পুতিন পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং দ্রুত আপডেট পাচ্ছেন।

মস্কোর মেয়র ঘোষণা করেছেন, রাজধানী শহরে নিরাপত্তা জোরদার করতে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে। টেলিগ্রামে সের্গেই সোবিয়ানিন লিখেছেন, ‘আগত তথ্যের ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে মস্কোতে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাস্তাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জনগণকে সতর্ক করা হয়েছে এবং নানা ধরনের কাজ-কর্ম সীমিত করা হয়েছে। প্রিগোজিন দাবি করেছেন, তার বাহিনী ইউক্রেন থেকে রাশিয়ায় সীমান্ত অতিক্রম করেছে। তবে এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বিদ্রোহ ঘোষণা করলেও দাবি করেছেন, তিনি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছেন না।

বাখমুতে রুশ হামলায় কয়েক মাস ধরে ওয়াগনার গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের দ্বন্দ্বও বেশ পুরনো। প্রিগোজিন কয়েকবারই প্রতিরক্ষামন্ত্রী শোইগু এবং রাশিয়ার শীর্ষ জেনারেল ভ্যালেরি জেরাসিমোর বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, তারা তার বাহিনীকে পর্যাপ্ত গোলাবারুদ দিচ্ছেন না।

সূত্র : বিবিসি, রয়টার্স

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে হজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

June 28, 2026
pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

June 28, 2026
Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

June 28, 2026

Latest News

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa