Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : পঞ্চাশোর্ধ মোজাম্মেল হক ও তানিয়া বেগম (৪৫) দু’জন স্বামী-স্ত্রী। দু’জনেই স্থানীয়ভাবে ভিক্ষা করেন। থাকেন উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিখোলা গ্রামে। একই উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের ভিক্ষুক ফুল মেহের (৫৫) এবং বক্তারপুর ইউনিয়নের মাজুখান গ্রামের ফাতেমা বেগম (৫০)। তারাও স্থানীয়ভাবে বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন। কিন্তু এখন থেকে তারা ৪ জনই আর কখনো ভিক্ষা করবেন না।

বুধবার (২৭ জানুয়ারী) গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে লিখিত এক অঙ্গীকার নামায় তারা চারজনই এমনটিই জানিয়েছেন। একই দিনের সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষের অঙ্গীকার ভিক্ষুকমুক্ত কালীগঞ্জ গড়ার’ ম্লোগানে মুজিব বর্ষ উপলক্ষে ভিক্ষুক মোজাম্মেল হককে মুদির দোকান, তানিয়া বেগমকে গরু, ফুল মেহেরকে রিকশা ও ফাতেমা বেগমকে চাকরির মাধ্যমে ওই চারজনকে পুর্নবাসন করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নানা কার্যক্রমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

এদের মধ্যে ভিক্ষুক ফুল মেহেরের মেয়ের জামাই রাকিবুল হাসানের হাতে অটোরিকশার চাবি তুলে দেন। এতে ফুল মেহেরের পরিবার উপকারভোগী হবে। এছাড়াও ভিক্ষুক ফাতেমা বেগমের মেয়ের হাতে প্রাণ-আরএফএল কোম্পানীতে চাকরির নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক।

এই সময় গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, আমার বাড়ি আমার খামার প্রকল্প কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, আইসিটি অফিসার উদয় হোসেন মিল্টনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google