Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ওয়াকিটকি চুরি করে হয়ে গেলেন এসআই!
বরিশাল বিভাগীয় সংবাদ

ওয়াকিটকি চুরি করে হয়ে গেলেন এসআই!

By Saiful IslamOctober 17, 20202 Mins Read

ওয়াকিটকি চুরি করে হয়ে গেলেন এসআই!

Advertisement
জুমবাংলা ডেস্ক : ওয়াকিটকি চুরি করে গত জুন মাসে পালিয়ে যান। তারপর হয়ে গেলেন পুলিশের এসআই! যেখানেই যেতেন সেখানেই নিজেকে পরিচয় দিতেন পুলিশের এসআই হিসেবে। শুরু হয় তার লাগামহীন প্রতারণা। বরগুনার আমতলীতে চন্দনসা ত্রিপুরা ওরফে ওসমান গনি নামে সেই ভুয়া এসআইকে গ্রেফতার করেছে আমতলী থানা-পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা হয়েছে।

শনিবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে শুক্রবার রাতে পৌর শহরের বাঁধঘাট হোটেল ডিলাক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমতলী থানা-পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদর উপজেলার বড়রাইতৈসাপাড়া গ্রামের শুভরঞ্জন ত্রিপুরার ছেলে চন্দনসা ত্রিপুরা গত দুই বছর ধরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের কাজ করে আসছিল। ওখান থেকে একটি ওয়াকিটকি চুরি করে গত জুন মাসে পালিয়ে যায়। ওই সময় থেকেই তিনি পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছে। শুক্রবার রাতে চন্দনসা আমতলী পৌর শহরের হোটেল ডিলাক্সের সামনে রিকশাচালক সিদ্দিকুর রহমানের কাছ নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে। এতে রিকশা চালকের সন্দেহ হয়। পরে তিনি আমতলী থানায় খবর দেয়।

খবর পেয়ে ওসি শাহ আলম হাওলাদারের নেতৃত্বে এসআই মহিউদ্দিন অভিযান চালিয়ে তাৎক্ষণিক তাকে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি ও পুলিশের একটি কটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চন্দনসা ত্রিপুরার নামে আমতলী থানায় প্রতারণা মামলা করা হয়েছে।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, ভুয়া পুলিশের এসআই চন্দনসা ত্রিপুরার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা হয়েছে। তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa