Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ওয়াজ মাহফিল নিয়ে এমপি হারুনের বক্তব্যে উত্তপ্ত সংসদ
জাতীয়

ওয়াজ মাহফিল নিয়ে এমপি হারুনের বক্তব্যে উত্তপ্ত সংসদ

By Shamim RezaJanuary 31, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সরকার ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এতে তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ইন্ধনে এমন উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ তুলেছেন সরকারি দলের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ সংবিধানে থাকা বিসমিল্লাহ এবং ওয়াজ মাহফিল নিয়ে মন্তব্য করেন। এতে সরকারি দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকলে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন।

তারা বক্তব্য দিতে উঠে বলেন, বিএনপির এমপি ধর্মের নামে মিথ্যাচার করছে এবং জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। এ ছাড়া জামায়াতপন্থীদের প্রতিনিধি হয়ে তিনি সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন বলে অভিযোগে দাবি করা হয়।

সরকারি দলের সংসদ সদস্যরা বলেন, যারা প্রকৃত তাফসির মাহফিল বা উরস করছেন বা বিভিন্ন স্থানে ইসলামী জলসা করছেন, তাদের বরং রাষ্ট্র ও সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

এ সময় সংসদের কার্যবিবরণী থেকে তারা বিএনপি এমপি হারুনুর রশীদের বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য এক্সপাঞ্জের দাবিও জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে হারুন বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংশোধিত সংবিধানে পূর্বে থাকা সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস হবে যাবতীয় কাজের ভিত্তি উঠিয়ে দেয়া হয়েছে। অথচ রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে।

তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনায় পূর্বের বিসমিল্লাহির রাহমানের রাহিম-এর পরিবর্তে সংযোজিত হয়েছে ‘দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে’। বিসমিল্লাহির রাহমানের রাহিমের প্রকৃত অর্থ সংবিধানে সংযোজিত হওয়া উচিত।

এমপি হারুন অভিযোগ করেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা তাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠান করে চলেছেন। অথচ যারা ইসলাম ধর্মের অনুসারী, তারা তাফসির মাহফিল করতে গেলে নিষেধাজ্ঞা ও আপত্তি আসছে। এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা ‘নো নো’ বলে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন।

পরে এ প্রসঙ্গে সরকারদলীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ বলেন, দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমানভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। দেশের সব জায়গায় জেলা-উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যন্ত ওয়াজ মাহফিল হচ্ছে, আল্লাহ-রাসুলের কথা বলা হচ্ছে।

তিনি বলেন, শুধু জামায়াতি পন্থায় বিভ্রান্তিকর শিক্ষা-দীক্ষা যাতে মানুষ না নেয়, যাতে তারা দেশটাকে জঙ্গিরাষ্ট্রে পরিণত না করতে পারে, সে জন্যও মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

‘কিন্তু ইসলামের কোনো কার্যকলাপে সরকারের পক্ষে বাধা সৃষ্টির প্রশ্নই ওঠে না। মুষ্টিমেয় কিছু মানুষ আন্তর্জাতিকভাবে, সারাবিশ্বে ইসলাম ধর্মকে এবং বাংলাদেশকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।’

আ স ম ফিরোজ বলেন, আমরা এ দেশকে কোনোভাবেই জঙ্গিরাষ্ট্রে পরিণত হতে দিতে চাই না। আমরা চাই সত্যিকারের ইসলাম ও মহানবীর ইসলাম যাতে কার্যকর হয়। ইসলাম আছে, ইসলাম থাকবে এবং বাংলাদেশে চিরদিন মুসলমানদের স্বার্থ রক্ষা হবে। সূত্র : যুগান্তর

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জনপ্রিয়

‘আগে শেখ হাসিনার সমালোচনার কারণে আমি প্রচণ্ড জনপ্রিয় একটা মানুষ ছিলাম’

February 3, 2026
প্রেস সচিব

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব

February 3, 2026
অনুভূত

ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

February 3, 2026
Latest News
জনপ্রিয়

‘আগে শেখ হাসিনার সমালোচনার কারণে আমি প্রচণ্ড জনপ্রিয় একটা মানুষ ছিলাম’

প্রেস সচিব

ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব

অনুভূত

ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

বিএনপি

‘বিএনপি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে’

টিআইবি

তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় ১৫ জনের মৃত্যু : টিআইবি

ইলিশ চাষ

কাউকে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার

ইনকাম ট্যাক্স

ইনকাম ট্যাক্স সম্পর্কে যে বিষয়গুলো জানা থাকা দরকার

বিসিএসে বিশেষ নির্দেশনা

রিপিট ক্যাডার ঠেকাতে ৪৬তম বিসিএসে বিশেষ নির্দেশনা

১০ টাকার নোট

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

BIMan

স্ত্রীসহ গ্রেফতার বিমান বাংলাদেশের এমডি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.