Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ওয়ালটনের প্রশংসায় পঞ্চমুখ পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ওয়ালটনের প্রশংসায় পঞ্চমুখ পররাষ্ট্রমন্ত্রী

By Saiful IslamNovember 27, 20212 Mins Read
Advertisement


জুমবাংলা ডেস্ক : ওয়ালটন স্টেট-অব-দি আর্ট; সফিস্টিকেটেড শিল্প-প্রতিষ্ঠান। ওয়ালটন উদীয়মান নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। ওয়ালটন কারখানার পরিবেশ ইউরোপ-আমেরিকার চেয়েও উন্নত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৭ নভেম্বর, ২০২১) গাজীপুরের চন্দ্রায় : দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। দুপুরে কারখানা কমপ্লেক্সে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ এবং পরিচালক সাবিহা জারিন অরনা।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমদাদুল হক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী ভুঁইয়া, ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক কর্নেল (অবঃ) শাহাদাত আলম, উদয় হাকিম, ইউসুফ আলী, ইয়াসির আল ইমরান, নির্বাহী পরিচালক আব্দুলাহ আল মামুন, শাহজাদা সেলিম প্রমুখ।

কারখানা পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার বড় ভাই প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আমাকে বলেছিলেন, তুমি ওয়ালটন দেখলে বাংলাদেশে কি হচ্ছে সেটা বুঝতে পারবে। এমার্জিং বাংলাদেশ, নিউ বাংলাদেশ যদি তুমি দেখতে চাও, তবে তোমাকে অবশ্যই ওয়ালটন ভিজিট করতে হবে। অনেকদিন ধরেই ওয়ালটন কারখানায় আসার ইচ্ছা ছিলো। আমি খুবই আনন্দিত যে আজ ওয়ালটনে আসতে পেরেছি।

তিনি আরো বলেন, ওয়ালটন দেখে গর্ব করে বলতে পারি আমরা শুধু অবকাঠামো গড়ে তুলে নি, বরং স্টেট-অব-দি আর্ট ও সফিস্টিকেটেড শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি। আমি আমেরিকা, জাপানসহ অনেক দেশের ফ্যাক্টরি দেখেছি। কিন্তু ওয়ালটনের মতো এ রকম উন্নত পরিবেশ খুব কম দেখেছি। ভবিষ্যত কেমন হতে পারে ওয়ালটনের উদ্যোক্তারা আগে-ভাগেই সেটা বুঝতে পেরেছিলেন। এটা অন্যান্য উদ্যোক্তাদের জন্য অনুকরণীয়।
কারখানা পরিদর্শন করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি ও সিইও গোলাম মুর্শেদ। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সরকারের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে সহযোগী হিসেবে থাকবে ওয়ালটন।

এর আগে কারখানা প্রাঙ্গনে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে অতিথিরা ওয়ালটনের মেটাল কাস্টিং, কম্প্রেসর, রেফ্রিজটারেটর, এয়ার কন্ডিশনার, এলইডি টেলিভিশন, কম্পিউটার-ল্যাপটপ, মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

দেশে তৈরি আকর্ষণীয় ২ মডেলের ফোন বাজারে আনলো নকিয়া

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চাঁদাবাজি

‘আমরা চাঁদাবাজি করি না, কাউকেই চাঁদাবাজি করতে দেবো না’

February 6, 2026
জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

February 6, 2026
পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

February 6, 2026
Latest News
চাঁদাবাজি

‘আমরা চাঁদাবাজি করি না, কাউকেই চাঁদাবাজি করতে দেবো না’

জীবন

আমি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মায়ের ইজ্জত দিতে রাজি নই

পে-স্কেল বাস্তবায়নের দাবি

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ

সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির

পুলিশ

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা

আজহারির স্ট্যাটাস

ভোট নিয়ে আজহারির স্ট্যাটাস

ভূমিকম্পে কাঁপল রংপুর

এবার ভারতের ভূমিকম্পে কাঁপল রংপুর

সচ্ছলতা

‘দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সচ্ছলতা আনাই আমাদের মূল লক্ষ্য’

ছাত্র

ট্রেনে খাবার নিতে নেমে রাবি ছাত্রের প্রাণহানি, ফেরা হলো না বাড়ি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.