Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক কংগ্রেস ভবনে হামলার ঘটনায় মার্কিন সেনাবাহিনীর তীব্র নিন্দা
আন্তর্জাতিক

কংগ্রেস ভবনে হামলার ঘটনায় মার্কিন সেনাবাহিনীর তীব্র নিন্দা

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 13, 20212 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানিমূলক বক্তব্য এবং তার ঠিক পরেই ক্যাপিটল ভবনে তার সমর্থকদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

সেনাবাহিনীর প্রতিটি শাখার অফিসাররা রীতিমতো চিঠি লিখে ওই দিনের ঘটনার নিন্দা জানিয়েছেন। খবর ডয়েচে ভেলের।

বিবৃতিতে তারা বলেছেন, ওই ঘটনা শুধু অন্যায় নয়, আইনবিরুদ্ধ। যারা ওই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের শাস্তি হওয়া উচিত।

শুধু তাই নয়, চিঠিতে তারা লিখেছেন- ট্রাম্প যাই দাবি করুন, গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। তারা তাকে স্বাগত জানাচ্ছেন।

সেনাবাহিনীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খারাপ ছিল না। বরং আফগানিস্তান ও ইরাক থেকে সৈন্য প্রত্যাহার, ইউরোপ থেকে সৈন্য ফিরিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল মার্কিন সেনাবাহিনী। এবার সেই সেনারাই ট্রাম্পের বিরুদ্ধে কেবল মুখই খুললেন না, রীতিমতো চিঠি লিখে তাকে বিড়ম্বনায় ফেললেন।

গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা হামলা চালায় ক্যাপিটল ভবনে। সেখানে সেই সময় জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল।

সিনেটে যৌথ কংগ্রেস অধিবেশন চলছিল। ঠিক তখনই ক্যাপিটলের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। তাদের কারও কারও সঙ্গে অস্ত্রও ছিল।

ভেতরে ঢুকে সিনেট হলে রীতিমতো তাণ্ডব চালান তারা। শুধু তাই নয়, বেশ কয়েকজন এমপির অফিসও তছনছ করেন তারা। বাধ্য হয়ে দাঙ্গা পুলিশ ডাকে।

গোলাগুলিতে পুলিশসহ নিহত হন ৫ জন। সব মিলিয়ে আমেরিকার ইতিহাসে একটি কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হয় ৬ জানুয়ারি।

দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ওই ঘটনার তীব্র নিন্দা করা হয়। রিপাবলিকানরাও ঘটনার নিন্দা করেন। সাবেক প্রেসিডেন্টরা দলমত নির্বিশেষে ঘটনার নিন্দা করেন। এবার সেই তালিকায় যুক্ত হলো সেনাবাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর প্রতিটি শাখার চিফ অব স্টাফরা ওই চিঠিতে সই করেছেন। সেখানে বলা হয়েছে– প্রতিবাদ করার অধিকার সবার আছে। কিন্তু প্রতিবাদের নামে সহিংসতার অধিকার নেই। এ কথা প্রত্যেক নাগরিককে মনে রাখতে হবে। যারা ওই দিনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের শাস্তি হওয়া উচিত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

জুন 10, 2026
গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

জুন 10, 2026
দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

জুন 10, 2026
Latest News
তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

শান্তিরক্ষী দিবস

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

হামলা

ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার হামলা শুরু

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa