Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কক্সবাজারে একটি পোপা মাছ বিক্রি হলো সাড়ে ৯ লাখ টাকায়
বিভাগীয় সংবাদ

কক্সবাজারে একটি পোপা মাছ বিক্রি হলো সাড়ে ৯ লাখ টাকায়

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 15, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কালো পোপা মাছ বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৯ লাখ টাকায়।

শুক্রবার (১৪ জুলাই) রাতে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী শামীম আহমেদ মাছটি ৯ লাখ ২০ হাজার টাকায় কিনেন বলে জনিয়েছেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন।

 কক্সবাজারে একটি পোপা মাছ বিক্রি হলো সাড়ে ৯ লাখ টাকায়

এর আগে একই দিন সকাল সাড়ে ১০টায় কক্সবাজার-সংলগ্ন বঙ্গোপসাগরের টেকনাফ অংশে উপজেলার সদর ইউনিয়নের হাবিবপাড়ার বাসিন্দা ও সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ আহমদের ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।

Advertisement

শামলাপুর নৌ-ঘাট জেলে কমিটির সভাপতি সিরাজুল ইসলাম মাঝি জানান, শুক্রবার দুপুর ১টার দিকে বাহারছরা নৌ-ঘাটে ৩০ কেজি ওজনের একটি কালো পোপা মাছ আনেন জেলেরা। এ সময় তারা দাম হাঁকান সাড়ে সাত লাখ টাকা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মাছটি দেখতে মানুষ ভিড় করেন।

ট্রলারের মাঝি মোহাম্মদ উল্লাহ জানান, শুক্রবার সকালে মাছ ধরার জন্য সাবরাং ইউনিয়নের বাহারছড়া থেকে পাঁচ মাঝি-মাল্লাসহ ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে রওনা দেন। এর মাঝে সাগরের ‘বারো বিয়ো’ পয়েন্টে গিয়ে জাল ফেললে সকাল সাড়ে ১০টার দিকে জালে বিভিন্ন প্রজাতির মাছসহ একটি বড় কালো পোপা মাছ ধরা পড়ে।

ট্রলার মালিক সৈয়দ আহমদ বলেন, মাছটির দাম সাড়ে সাত লাখ টাকা চাওয়া হয়েছিল। পরে চার লাখ টাকায় মাছটি কিনে নেন মো: ইউনুস নামের এক মাছ ব্যবসায়ী।

শাপলাপুরের বাসিন্দা মো: ইউনুস বলেন, শুক্রবার দুপুরে টেকনাফের সাবরাং বাহারছড়া ঘাটে একটি ৩০ কেজি ওজনের কালো পোপা মাছ চার লাখ টাকায় কিনেছি। পরে মাছটি কক্সবাজার ফিশারি ঘাটে এনে ১২ লাখ টাকা দাম দিয়েছিলাম। কয়েক ব্যবসায়ী দর কষাকষি করে ৯ লাখ টাকার ওপর উঠছিল না। পরে মনো সওদাগর নামে এক ব্যবসায়ীকে ৯ লাখ ২০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।

পোপা মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)।

মৎস্য বিজ্ঞানীরা জানান, পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। উপাদেয় স্যুপও তৈরী হয় এ থেকে। তাই বিভিন্ন দেশে এ মাছের চাহিদা প্রচুর। বায়ুথলি বেশ মূল্যবান বলে পোপা মাছের দামও বেশি পাওয়া যায়।

জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান বলেন, কাল পোপা মাছ মূলত গভীর সমুদ্রে বিচরন করে। কিন্তু মাঝে মধ্যে এরা ঝাঁক বেঁধে সাগরের অগভীর এলাকায় মাইগ্রেট করে।

সামুদ্রিক মাছের প্রজনন মৌসূমে সাগরে মাছ আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মাছ শিকার সম্বন্ধে তিনি বলেন, মৎস্য অধিদফতরের অভিযান চলমান আছে। এর মধ্যেও গোপনে কিছু অসাধু জেলে মাছ শিকার করছে। অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa