Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কক্সবাজারে গৃহবধূর লাঠির আঘাতে প্রাণ গেল ভাসুরের
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

কক্সবাজারে গৃহবধূর লাঠির আঘাতে প্রাণ গেল ভাসুরের

By Shamim RezaNovember 26, 20192 Mins Read

কক্সবাজারে গৃহবধূর লাঠির আঘাতে প্রাণ গেল ভাসুরের

Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে আবুল কাসেম (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নিহতের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাসেম ইউনিয়নের ইসলামপুর বাজারের মনু বাজারের পার্শ্ববর্তী বৈদ্যপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

নিহত আবুল কাসেমের সৎ ভাই আবদুর রহিম জানান, আবুল কাসেমের সঙ্গে ছোট ভাই আবদুল আলিমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রতিদিন তাদের মাঝে কোনো না কোনো ঘটনায় বাগবিতণ্ডা হতো। তারই ধারাবাহিকতায় সোমবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু-পক্ষ মুখোমুখি হলে একপক্ষ অপর পক্ষকে ধাওয়া করার চেষ্টা করে। এ সময় আবদুল আলিমের স্ত্রী শাহেদা বেগম, সাগর, ভুট্টো, ছেনুয়ারা মিলে আবদুল আলিমের হয়ে কাসেমকে ধাওয়া করে। শাহেদা বেগম তার হাতে থাকা কাঠের লাঠি নিয়ে কাশেমকে আঘাত করে। আঘাতটি মাথার অগ্রভাগে কানের পাশাপাশি স্থানে লাগলে অজ্ঞান হয়ে পড়ে যান কাসেম। পরে স্বজনরা কাসেমকে উদ্ধার করে ঈদগাঁওয়ের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, খবর নিয়ে জেনেছি ২০১৫ সাল থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে আছে। এমন হামলার ঘটনা প্রায় ঘটেছে। কিন্তু সোমবার রাতের ঘটনায় মৃত্যু হওয়ায় তা লাইম লাইটে এসেছে। শুনেছি হামলার সময় নিহতের দুই ছেলের হাতেই কাঠের লাঠি ছিল। একজনের হাত থেকে লাঠি কেড়ে নেন শাহেদা। এর কিছুক্ষণ পর দেখেন কাসেম মাটিতে পড়া। কীভাবে ঘটনাটা ঘটে গেছে কেউ বুঝে উঠতে পারেনি। অনেকে বলছেন কাঠের লাঠি দিয়ে শাহেদা আঘাত করলে কাসেম মাটিতে লুটিয়ে পড়ে। নিহতের বাম কানের ওপর একটি আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ছেনুয়ারা ও সাগর নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্যরা পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa