Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কক্সবাজারে বাস ও ডাম্পারের সংঘর্ষে ২ জনের প্রাণহানি
জাতীয় বিভাগীয় সংবাদ

কক্সবাজারে বাস ও ডাম্পারের সংঘর্ষে ২ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 1, 2021Updated:January 1, 20212 Mins Read

কক্সবাজারে বাস ও ডাম্পারের সংঘর্ষে ২ জনের প্রাণহানি

Advertisement

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় আজ শুক্রবার (১ জানুয়ারি) যাত্রীবাহী বাস ও মাটিভর্তি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে দুই জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।

সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার বরইতলী মাদ্রাসাগেটে এ দুর্ঘটনাটি  ঘটে। নিহতদের মধ্যে একজন ডাম্পারের চালক, অন্যজন শ্রমিক। আর আহত সবাই বাসের যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বান্দরবানের লামা থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের বাস ও কক্সবাজারের পেকুয়া থেকে মাটিভর্তি ডাম্পারটি মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাদ্রাসাগেট এলাকায় পৌঁছলে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং বাসটি মহাসড়ক থেকে খাদে ছিটকে পড়ে।

এ সময় মহাসড়কের উভয়পাশে প্রায় আধঘণ্টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ডাম্পার গাড়িটি ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় নিহত দুজনেরই বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। তারা মাটি পরিবহনে নিয়োজিত ডাম্পার গাড়ির চালক ও শ্রমিক। আর আহতরা সৌদিয়া পরিবহন বাসের যাত্রী।

নিহতরা হলেন, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ার শফিউল আব্বাসের পুত্র ডাম্পার চালক মোহাম্মদ মানিক (২৬) এবং শ্রমিক মো. তারেকুল ইসলাম বাবু (২২)। তিনি মুরারপাড়ার শাহাব উদ্দিনের পুত্র।

আহতরা হলেন, মমতাজ আহমদ (২৮), নিশীথা বড়ুয়া (১৮), অতুল বড়ুয়া (২২), সফুরা খাতুন (৭০) ও হ্লাচিং মং (২৪)।

আহতদের মধ্যে মমতাজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চকরিয়ার বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। গুরুতর আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa